সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

প্রকাশিত: ১২:১৩ পূর্বাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৬

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে হামে আক্রান্ত হয়ে একজন এবং হামের উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এদিকে, হামের উপসর্গ নিয়ে নতুন করে ৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

রোববার (২৬ এপ্রিল) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) সুনামগঞ্জের জগন্নাথপুরের দেড় বছর বয়সী শিশু ওয়াজিহার মৃত্যু হয়।

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

এছাড়া সকাল ৯টা ১০ মিনিটে একই হাসপাতালের পিআইসিইউতে সিলেটের গোলাপগঞ্জের আট মাস বয়সী শিশু তাহা মারা যায়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির।

 

তিনি জানান, জগন্নাথপুরের দেড় বছর বয়সী শিশু ওয়াজিহাকে ২১ এপ্রিল রাত ৯টার দিকে পিআইসিইউতে ভর্তি করা হয়েছিল। প্রথমে তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়, পরে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং তারপরে ওসমানী মেডিক্যালের পিআইসিইউতে স্থানান্তর করা হয়। তার হামের সন্দেহ করা হচ্ছিল, সঙ্গে ব্রঙ্কোনিউমোনিয়া, হার্ট ফেইলিওর এবং সার্জিক্যাল এমফিসেমাও ছিল। শিশু তাহা হার্ট ফেইলিওর, ব্রঙ্কোনিউমোনিয়া আক্রান্ত ছিল। হামের উপসর্গ নিয়ে তাকে ২৪ এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয়।

 

আরও দুই জন রোগীও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আছেন বলে জানান হাসপাতালের পরিচালক।

Manual1 Ad Code

 

এদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেটে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে ১৯০ জন বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। সবচেয়ে বেশি সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১০৭ জন রোগী ভর্তি রয়েছেন।

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code