সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, মে ১০, ২০২৬

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।

 

Manual3 Ad Code

সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানান, এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর সংখ্যা ২৬ জনে দাঁড়াল।

 

মারা যাওয়া দুই শিশু হলো- হবিগঞ্জের বাহুবল উপজেলার আবদুল্লাহপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে আকরামুল (৯ মাস) ও সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া গ্রামের ইমরান মিয়ার ছেলে সাইফান (৮ মাস)।

 

শিশু আকরামুল সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও সাইফান শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যায়।

Manual4 Ad Code

 

একই সঙ্গে শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ১২২ জন রোগী ভর্তি হয়েছেন।

 

সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল সর্বোচ্চ ৫৪ জন ভর্তি আছেন। রোববার স্বাস্থ্য সিলেট বিভাগীয় কার্যালয়ের পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

Manual6 Ad Code

 

স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সিলেটে হাম ও হামের উপসর্গে ২৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছে ২৩ শিশু এবং হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৩ শিশু।

 

Manual2 Ad Code

এছাড়া ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সিলেটে ২৬৮ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ১৪২ জনের হাম শনাক্ত হয়েছে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code