সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, মে ১৬, ২০২৬

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট বিভাগে হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে শিশু মৃত্যুর মোট সংখ্যা ৩৪ জন হয়েছে।

Manual5 Ad Code

 

শুক্রবার (১৫ মে) সকাল ৮টা থেকে শনিবার (১৬ মে) সকাল ৮টার মধ্যে ২৪ ঘণ্টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু দুটি মারা যায়।

 

Manual2 Ad Code

মারা যাওয়া শিশুদের মধ্যে পাঁচ মাস বয়সী শিশু আবু সাইফ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার এবং আট মাস বয়সী রাফা আক্তার সুনামগঞ্জের ছাতক উপজেলার বাসিন্দা।

 

এ তথ্য জানিয়েছেন সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম।

 

স্বাস্থ্য সিলেট বিভাগীয় পরিচালক কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগে ৩৩৬ জন সন্দেহজনক রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ মে পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৪৯ জনের হাম ও রুবেলা শনাক্ত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে ১৬ জন, মৌলভীবাজারে ১৬ জন, সুনামগঞ্জে ৭৫ জন এবং সিলেট জেলায় ৪২ জন। হবিগঞ্জের আক্রান্তদের মধ্যে দুজন রুবেলা রোগী রয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো ল্যাব কনফার্ম রোগী শনাক্ত হয়নি।

 

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৫৪ জনের মধ্যে ৩২ জন ভর্তি হয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং ২২ জন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

 

বর্তমানে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ৩৩৬ জন রোগীর মধ্যে ১২৩ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ৭৪ জন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, ২ জন উইমেন্স মেডিকেল হাসপাতাল, সিলেটে, ১ জন আল হারামাইন হাসপাতাল, সিলেটে, ১০ জন লায়ন্স শিশু হাসপাতাল, সিলেটে, ৬ জন রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে, ৪ জন মাউন্ট এডোরা হাসপাতালে, ৬ জন নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে এবং ৪ জন পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

 

এছাড়া উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালগুলোর মধ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই জন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই জন, দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয় জন, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫৯ জন, ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন জন, বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৪ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৪ জন চিকিৎসাধীন আছে।

Manual2 Ad Code

 

চলতি বছরে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৩০ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হাম রোগে চারজনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

 

Manual2 Ad Code

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code