সিলেটে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

প্রকাশিত: ১২:০৯ পূর্বাহ্ণ, মে ১৪, ২০২৬

সিলেটে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে।

 

সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানান, হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুদের মৃত্যু হয়। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩১ জনে।



ওসমানী হাসপাতালে মারা যাওয়া দুই শিশুর একজন দুই বছর তিন মাস বয়সী হাফিজা আক্তার সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। এক বছর পাঁচ মাস বয়সী রাইসা জান্নাত সুনামগঞ্জের জগন্নাথপুরের বাসিন্দা।

 

আর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যাওয়া শিশু আট মাস বয়সী আরিয়া জান্নাত সুনামগঞ্জের ছাতক উপজেলার বাসিন্দা ছিলেন।

Manual5 Ad Code

 

স্বাস্থ্য সিলেট বিভাগীয় পরিচালক কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১২ মে) সকাল ৮টা থেকে বুধবার (১৩ মে) সকাল ৮টা পর্যন্ত নতুন করে ৯২ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

সবচেয়ে বেশি ৩০ জন রোগী ভর্তি হয়েছেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে।

 

এছাড়া এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৬ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৩ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৩ জন ভর্তি রয়েছেন। বাকিদের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে।

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

প্রতিবেদনে বলা হয়, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২৯৭ জন সন্দেহজনক হাম রোগী ভর্তি আছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১১০ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫৫ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৯ জন ও হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৫ জন রয়েছেন।

 

এছাড়া বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতালেও রোগীরা ভর্তি রয়েছেন।

Manual5 Ad Code

 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে বুধবার পর্যন্ত সিলেট বিভাগে ১৪৭ জনের হাম ও রুবেলা শনাক্ত হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code