সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, মে ৮, ২০২৬

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।

 

বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

 

Manual8 Ad Code

হাসপাতালের উপপরিচালক ডা. মাহবুবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিলেট বিভাগে হাম উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ জনে।

Manual7 Ad Code

 

উপ-পরিচালক বলেন, নিহত এক শিশুর বয়স ছিল আট মাস; তার বাড়ি সিলেট নগরীতে। অপর শিশুর বয়স ছিল ছয় মাস; তার বাড়ি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায়। দুই শিশুর মধ্যে একজন সন্ধ্যা ৬টায় এবং আরেকজন সন্ধ্যা ৭টায় মারা যায়।

 

এরআগে বুধবার (৬ মে) হামের উপসর্গ নিয়ে সিলেটে বিভাগে এক শিশুর মৃত্যু হয়েছিল।

 

Manual4 Ad Code

(সুরমামেইল/এফএ)

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code