সিলেটে ৯৫ ভোটকেন্দ্র ‘ঝুঁকিপূর্ণ’

প্রকাশিত: ১২:৩৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৬

সিলেটে ৯৫ ভোটকেন্দ্র ‘ঝুঁকিপূর্ণ’

Manual6 Ad Code

ফাইল ছবি


মেইল ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট মহানগর পুলিশের ছয়টি থানায় ৯৫টি ‘ঝুকিপূর্ণ’ ভোটকেন্দ্র রয়েছে। পুলিশের ভাষায় এ কেন্দ্রগুলো ‘অধিক গুরুত্বপূর্ণ’। সিলেটের ছয়টি আসনে মোট ১ হাজার ১৬টি ভোটকেন্দ্র রয়েছে।

Manual5 Ad Code

 

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নগর পুলিশের সব থানায় ৯৫টি অধিক গুরুত্বপূর্ণ, ১৩৪টি গুরুত্বপূর্ণ ও সাধারণ ৬৫টি কেন্দ্র রয়েছে। অর্থাৎ নগর পুলিশের আওতায় ভোটকেন্দ্র রয়েছে ২৯৪টি।

 

তিনি বলেন, এই ভোটকেন্দ্রগুলোতে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

মাহনগর ও জেলা পুলিশ বলছে, সিলেট জেলায় ছয়টি নির্বাচনি আসন রয়েছে। এরমধ্যে সিটি করপোরেশন ও সদর উপজেলা নিয়ে গঠিত সিলেট-১ আসন নগর পুলিশের ছয়টি থানায় পড়েছে।

 

আর সিলেট-৩ আসনে তিনটি উপজেলার মধ্যে দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র নগর পুলিশের দুটি থানায় আওতায় রয়েছে। এছাড়াও সিলেট-২, ৪, ৫, ৬ ও ৩ আসনের দুটি উপজেলাসহ বাকি ভোট কেন্দ্রগুলো জেলা পুলিশের আওতাধীন।

Manual7 Ad Code

 

Manual6 Ad Code

গত ৭ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্রে বলা হয়, মহানগরীর ‘অধিক গুরুত্বপূর্ণ’ কেন্দ্রগুলোতে চারজন করে অস্ত্রসহ পুলিশ, দুইজন অস্ত্রধারী আনসার, প্রতি কেন্দ্রে লাঠিসহ ১০ জন পুলিশ ও মহিলা আনসার মোতায়েন থাকবে। এছাড়া ‘গুরুত্বপূর্ণ’ ও ‘সাধারণ’ কেন্দ্রগুলোতে থাকবে তিনজন করে অস্ত্রধারী পুলিশ, দুইজন অস্ত্রধারী আনসার, প্রতি কেন্দ্রে লাঠিসহ ১০ জন পুলিশ ও নারী আনসার মোতায়েন থাকবে।

 

সিলেট জেলা পুলিশের গণমাধ্যম কর্মকর্তা মো. সম্রাাট তালুকদার বলেন, পরিপত্র অনুযায়ী দুরত্ব, ভোটারের সংখ্যা ও দুর্গম এলাকার কারণে ১০৩টি কেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে নেওয়া হয়েছে। আর জেলার ৬১৯টি কেন্দ্রকে ‘সাধারণ’ কেন্দ্র ধরা হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এজন্য সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের সমন্বয়ে প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করা হবে।

Manual6 Ad Code

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code