সিলেটে ৯ দিনে ৭৮ ছিতাইকারী গ্রেপ্তার

প্রকাশিত: ২:০২ পূর্বাহ্ণ, এপ্রিল ১০, ২০২৬

সিলেটে ৯ দিনে ৭৮ ছিতাইকারী গ্রেপ্তার

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট নগরীর জননিরাপত্তা নিশ্চিত করতে এবং ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে বিশেষ অভিযান জোরদার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এরই অংশ হিসেবে গত ৯ দিনে ৭৮ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ ও গোয়েন্দা শাখা (ডিবি)।

 

Manual4 Ad Code

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মনজুরুল আলম।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- গত ১ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত এসএমপির জালালাবাদ, এয়ারপোর্ট, শাহপরাণ, মোগলাবাজার, দক্ষিণ সুরমা, কোতোয়ালী থানাপুলিশ এবং গোয়েন্দা বিভাগের অভিযানে এই ৭৮ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।

Manual6 Ad Code

 

অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মনজুরুল আলম জানান, ছিনতাইকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে এগুচ্ছে সিলেট মহানগর পুলিশ। কমিশনার আব্দুল কুদ্দুছ পিপিএম এ ব্যাপারে অত্যন্ত কঠোর অবস্থানে। তাঁর নির্দেশেই সিলেটকে আরও নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য নগরী হিসাবে গড়ে তুলতে এসএমপি কাজ করছে।

Manual4 Ad Code

 

Manual4 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code