সিলেট নগরীতে গায়ে পেট্রোল ঢেলে রিকশাচালকের আত্মহত্যা

প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৫

সিলেট নগরীতে গায়ে পেট্রোল ঢেলে রিকশাচালকের আত্মহত্যা

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট নগরীতে গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যা করেছেন মনসুর মিয়া (৩৬) নামে এক রিকশাচালক। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাতটার দিকে নগরীর মিরাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 

Manual8 Ad Code

এদিকে, স্থানীয় কিছু লোকজন দগ্ধ লোকটিকে শনাক্ত করে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পোড়া দেহ উদ্ধার করে।

Manual1 Ad Code

 

নিহত রিকশাচালক মনসুর মিয়া (৩৬)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মনসুর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছেন।

Manual4 Ad Code

 

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গণমাধ্যম শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আনুমানিক সকাল সাড়ে ৮টায় নগরীর কোতোয়ালি থানাধীন মীরাবাজারে রিজভী মিয়ার গ্যারেজ থেকে রিকশা নিয়ে রিকশাচালক মনসুর একই এলাকার হোটেল জাহানের সামনের গলির ভেতর এসে গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে মারা যান। তার বাড়ি জয়পুরহাট জেলার বড় বানিয়াতুল গ্রামে। বাবার নাম জামিউল ইসলাম।

 

এতে বলা হয়, স্ত্রীর সাথে মনোমালিন্য ও পারিবারিক অশান্তির কারণে মনসুর আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি পুলিশ বিস্তারিত খতিয়ে দেখছে। ঘটনাস্থল থেকে তার প্যাডেলচালিত রিকশাও উদ্ধার করা হয়েছে।

 

Manual1 Ad Code

মৃতদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code