সিলেট বিভাগে ১৯ আসনের ১৮টিতেই বিএনপির জয়, জামায়াত শূন্য

প্রকাশিত: ১:৩২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৬

সিলেট বিভাগে ১৯ আসনের ১৮টিতেই বিএনপির জয়, জামায়াত শূন্য

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট বিভাগের ১৯ আসনের ১৮টিতে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদি দল- বিএনপি। বাকি একটি আসনে খেলাফত মজলিসের মুফতি আবুল হাসান জয় পেয়েছেন। তবে একটি আসনেও জয় পায়নি বাংলাদেশ জামায়াতে ইসলামী।

 

ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, সিলেট জেলার ছয়টি আসনের পাঁচটিতে বিএনপির প্রার্থীরা জয়যুক্ত হয়েছেন।

Manual7 Ad Code

 

এর মধ্যে সিলেট-১ আসনে বিএনপির খন্দকার আবদুল মুক্তাদির, সিলেট-২ আসনে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ আসনে বিএনপির মোহাম্মদ আবদুল মালিক, সিলেট-৪ আসনে বিএনপির আরিফুল হক চৌধুরী এবং সিলেট-৬ আসনে বিএনপির এমরান আহমদ চৌধুরী। কেবল সিলেট-৫ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি আবুল হাসান দেয়াল ঘড়ি মার্কায় বিজয়ী হয়েছেন।

 

সুনামগঞ্জ জেলার ৫ সংসদীয় আসনের সব কটিতে বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এর মধ্যে সুনামগঞ্জ-১ আসনে বিএনপির কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-২ আসনে বিএনপির নাসির উদ্দীন চৌধুরী, সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির কয়সর আহমেদ, সুনামগঞ্জ-৪ আসনে বিএনপির নুরুল ইসলাম নুরুল এবং সুনামগঞ্জ-৫ আসনে বিএনপির কলিম উদ্দিন মিলন বিজয়ী হয়েছেন।

 

মৌলভীবাজার-১ আসনে বিএনপির নাসির উদ্দিন মিঠু, মৌলভীবাজার-২ আসনে বিএনপির শওকতুল ইসলাম শকু, মৌলভীবাজার-৩ আসনে বিএনপির এম নাসের রহমান, মৌলভীবাজার-৪ আসনে হাজী মুজিবুর রহমান চৌধুরী বিজয়ী হয়েছেন।

Manual6 Ad Code

 

হবিগঞ্জ জেলর ৪ সংসদীয় আসনের সবকটিতে বিএনপি বিজয়ী হয়েছে। এর মধ্যে হবিগঞ্জ-১ আসনে বিএনপির ড. রেজা কিবরিয়া, হবিগঞ্জ-২ আসনে বিএনপির ডা. সাখাওয়াত হোসেন জীবন, হবিগঞ্জ-৩ আসনে বিএনপির জি কে গৌছ এবং হবিগঞ্জ-৪ আসনে বিএনপির এস এম ফয়সল।

 

Manual8 Ad Code

(সুরমামেইল/এফএ)

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code