সিলেট যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস

প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৪

সিলেট যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবদক :
মহান বিজয় দিবস উপলক্ষে দেশের জন্য আত্মদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সিলেট কেন্দ্রী শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। ফুলেল শ্রদ্ধা ও গভীর ভালোবাসায় স্মরণ করা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের।

 

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আত্মাদানকারী শ্রেষ্ঠ সন্তান প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সোমবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে সকল শ্রেণী পেশার মানুষের ঢল নেমেছে শহীদ মিনারে।

Manual4 Ad Code

 

সকালে শ্রদ্ধার্ঘ নিবেদনের মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়। বেলা বাড়ার সাথে সাথে শ্রদ্ধার ফুলে ভরে ওঠে শহীদ মিনারের বেদি।

 

ভোরে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ সিলেট ও মহানগর ইউনিট। পরে একে একে সিলেটের বিভাগীয় কমিশনার, সিলেট সিটি কর্পোরেশন, সিলেট রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, এসপি আরআরএফ কমান্ডেন্ট, এসপি এপিবিএন শ্রদ্ধা জানান।

 

এরপর সিলেট জেলা ও মহানগর বিএনপি, ছাত্রদল, প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা), ফটো জার্নালিস্ট এসোসিয়েশনসহ একে একে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

 

এছাড়াও সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি, আধা সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন বীর শহীদদের।

Manual5 Ad Code

 

শ্রদ্ধা জানাতে আসা মানুষজন জানান, মুক্তিযুদ্ধের ইতিহাসকে ধারণ করে তা পরের প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। সে জন্য তারা তাদের পরিবার পরিজন, স্বজন ও বন্ধুবন্ধবদের সঙ্গে করে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন।

Manual8 Ad Code

 

(সুরমামেইল/এফএ)

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code