সিলেট সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৬

সিলেট সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
আগামী ২ মে সিলেট সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সিলেট সফর উপলক্ষে রোববার (১৯ এপ্রিল) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা  অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

 

জেলা প্রশাসক সারওয়ার আলমের সভাপতিত্বে আয়োজিত সভায় সফরকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Manual6 Ad Code

 

জেলা প্রশাসক জানান, আগামী ২ মে (শনিবার) প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট সফর করবেন। সফরের অংশ হিসেবে তিনি শহীদ জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত বাসিয়া নদী পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন। এটি পূর্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছিলেন। এছাড়া তিনি সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এবং সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করবেন।

Manual4 Ad Code

 

Manual7 Ad Code

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়ে সভায় আলোচনা করা হয়। একই সঙ্গে বিভিন্ন সরকারি দফতরের ভবন সুসজ্জিতকরণ, রাস্তাঘাট মেরামত, নগর ভবনের পরিচ্ছন্নতা বৃদ্ধি এবং সড়কের পাশের গাছপালার সৌন্দর্যবর্ধনের উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া জেলা স্টেডিয়ামে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে এবং প্রতিটি খেলার জন্য পৃথক টিম গঠন করা হবে।

 

সভায় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক সাঈদা পারভীন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মামুন খান, বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code