সিলেট-২ আসনে ইলিয়াসপত্নী লুনার জয়

প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৬

সিলেট-২ আসনে ইলিয়াসপত্নী লুনার জয়

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট-২ বিশ্বনাথ-ওসমানীনগর আসনে বেসরকারিভাবে বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা।

 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বিশ্বনাথ উপজেলার সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম রুবি এ ফলাফল ঘোষণা করেন।

Manual6 Ad Code

 

Manual4 Ad Code

ধানের শীষে লুনা মোট ভোট পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী খেলাফত মজলিসের মুহাম্মদ মুনতাছির আলী দেওয়াল ঘড়ি প্রতীকে ভোট পেয়েছেন ৩৭ হাজার ৪৪৬ ভোট। ভোটের ব্যবধান ৭৯ হাজার ২৫১।

 

এছাড়া ১২৮টি কেন্দ্রে হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা আমির উদ্দিন ভোট পেয়েছেন ১ হাজার ৩৮৯, লাঙল প্রতীকে জাতীয় পার্টির মাহবুবুর রহমান পেয়েছেন ১ হাজার ৪০৪ এবং উদীয়মান সূর্য প্রতীকে গণফোরামের মুজিবুল হক ৬৩২টি ভোট পেয়েছেন।

 

এরআগে রাত ১০টায় ওসমানীনগরে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মুনমুন নাহার আশা।

 

জানা যায়, বিশ্বনাথ উপজেলায় ৭৪টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকে ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা ভোট পেয়েছেন ৬৭ হাজার ৯৭৭ ভোট, ওসমানীনগর উপজেলার ৫৪টি কেন্দ্রে পেয়েছেন ৪৮ হাজার ৭২০ ভোট।

 

অপরদিকে, খেলাফত মজলিসের মুহাম্মদ মুনতাছির আলী বিশ্বনাথ উপজেলায় দেওয়াল ঘড়ি প্রতীকে ভোট পেয়েছেন ১৭ হাজার ৯৫৪। ওসমানীনগর থেকে পেয়েছেন ১৯ হাজার ৪৯২ ভোট।

 

Manual7 Ad Code

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ বিশ্বনাথ-ওসমানীনগর আসনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

Manual4 Ad Code

 

(সুরমামেইল/এমসিকে)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code