সিলেট ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২৫
কানাইঘাট প্রতিনিধি:
সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়পাটির মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ সাইফুদ্দীন খালেদ।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) জাতীয়পাটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের স্বাক্ষরিত দলীয় প্যাডে তাকে সিলেট-৫ আসনে মনোনয়ন দেন। এ আসনে মনোনয়ন চেয়েছিলেন সাবেক সংসদ সদস্য জাতীয়পাটির কেন্দ্রীয় নেতা সেলিম উদ্দিন ও বিগত জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়পাটির প্রার্থী জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিলেট জেলা জাতীয়পাটির আহবায়ক আলহাজ্ব শাব্বির আহমদ। কিন্তু সাইফুদ্দীন খালেদের উপর আস্থা রেখে সিলেট-৫ আসনে তাকে জাতীয়পাটির মনোনয়ন দেয়া হয়েছে।
সাইফুদ্দীন খালেদের বাড়ি জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের গঙ্গারজল গ্রামে।
এদিকে জাতীয়পাটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পার্টির দুর্দিনের কান্ডারী সাইফুদ্দীন খালেদকে দলীয় মনোনয়ন দেয়ায় কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলা জাতীয়পাটির নেতৃবৃন্দ দলের কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তিনি কেন্দ্রীয় জাতীয়পাটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী সাইফুদ্দীন খালেদ একজন সাবেক ছাত্রনেতা। তিনি দীর্ঘদিন ধরে জাতীয়পাটির রাজনীতির সাথে জড়িত রয়েছেন।
(সুরমামেইল/এমআর)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি