সিলেট-৬ আসনে বেসরকারি ফলে অ্যাডভোকেট এমরান চৌধুরীর জয়

প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৬

সিলেট-৬ আসনে বেসরকারি ফলে অ্যাডভোকেট এমরান চৌধুরীর জয়

Manual6 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

 

Manual1 Ad Code

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে সিলেট-৬ আসনের প্রকাশিত প্রাথমিক (বেসরকারি) ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

 

এখন পর্যন্ত প্রাপ্ত বেসরকারি ফল অনুযায়ী, বিয়ানীবাজার উপজেলার ৮৯টি ভোটকেন্দ্রে জামায়াত জোটের প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন পেয়েছেন ৪১ হাজার ৮শত ১৪ ভোট। আর বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী পেয়েছেন ৩৭ হাজার ৮শ ২৮ ভোট।

 

অন্যদিকে, গোলাপগঞ্জ উপজেলার ১০৩ কেন্দ্রের মধ্যে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ পেয়েছেন ৭০ হাজার ৯৯৪ ভোট এবং জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন পেয়েছেন ৫৫ হাজার ৯২৩ ভোট।

Manual5 Ad Code

 

দুই উপজেলার মোট ভোটের হিসাবে দেখা যায়, ধানের শীষ প্রতীক সর্বোচ্চ ১ লাখ ৭ হাজার ৮২২ ভোট পেয়েছে। বিপরীতে দাঁড়িপাল্লা পেয়েছে ৯৭ হাজার ১৩৭ ভোট।

Manual3 Ad Code

 

সবমিলিয়ে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের চেয়ে ১০ হাজার ৮৮৫ ভোট বেশি পেয়ে এগিয়ে রয়েছেন। তবে পোস্টাল ব্যালেটের ফলাফল এখনো পাওয়া যায়নি এবং আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়নি।

Manual8 Ad Code

 

(সুরমামেইল/এআরকে)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code