সৌদি আরবে ঈদ শুক্রবার

প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৬

সৌদি আরবে ঈদ শুক্রবার

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে আগামী ২০ মার্চ (শুক্রবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

 

বুধবার (১৮ মার্চ) এক আনুষ্ঠানিক ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক গালফ নিউজ এ খবর জানিয়েছে।

Manual6 Ad Code

 

চাঁদ দেখা কমিটির পর্যালোচনায় নতুন চাঁদ দেখা না যাওয়ায় দেশটিতে এবার রমজান মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে। এর মাধ্যমেই দীর্ঘ এক মাস সিয়াম সাধনার সমাপ্তি ঘটবে। সাধারণত ইসলামি রীতি অনুযায়ী চন্দ্র মাস বা নতুন চাঁদের উপস্থিতির ওপর ভিত্তি করেই মাস পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।

 

এর আগে চলতি মাসের শুরুর দিকে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এক ঘোষণায় জানায়, বেসরকারি ও অলাভজনক খাতের কর্মীদের জন্য ঈদের ছুটি বুধবার (১৮ মার্চ) রাত থেকেই শুরু হবে। সৌদি শ্রম আইন অনুযায়ী এই ছুটি টানা চার দিন কার্যকর থাকবে।

 

মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আল রুজাইকি জানান, ঈদের ছুটির আগে নিয়োগকর্তা ও কর্মীদের মধ্যে বিষয়টি স্পষ্ট করার লক্ষ্যেই এই আগাম ঘোষণা দেওয়া হয়েছে। এর ফলে জরুরি সেবা খাতগুলোতে কাজের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি কর্মীরা যেন উৎসবের ছুটি উপভোগ করতে পারেন, তা নিশ্চিত করা সম্ভব হবে।

 

এর আগে তুরস্ক ও সিঙ্গাপুর পবিত্র ঈদুল ফিতর উদযাপনের তারিখ ঘোষণা করেছে। গতানুগতিক চাঁদ দেখার ওপর নির্ভর না করে জ্যোতির্বিজ্ঞানের গণনার ভিত্তিতে দেশ দুটি পৃথক দুই দিনে ঈদ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে।

Manual3 Ad Code

 

তুরস্কের কর্তৃপক্ষ ঘোষণা করেছে, দেশটিতে আগামী ২০ মার্চ (শুক্রবার) ঈদুল ফিতর পালিত হবে। জ্যোতির্বিজ্ঞানের গণনা অনুযায়ী, বৃহস্পতিবার তুরস্ক ও এর আশপাশের অঞ্চল থেকে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ভিত্তিতেই শুক্রবার ঈদের দিন ধার্য করা হয়েছে।

 

অন্যদিকে, সিঙ্গাপুর নিশ্চিত করেছে যে দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী ২১ মার্চ (শনিবার)। জ্যোতির্বিজ্ঞানের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বৃহস্পতিবার সিঙ্গাপুর থেকে চাঁদ দেখা সম্ভব হবে না।

 

উভয় দেশের কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার দেশ দুটিতে রমজান মাসের ২৮তম দিন অতিবাহিত হচ্ছে। লুনার ভিজিবিলিটি মডেল অনুসরণ করে এই ঈদের তারিখগুলো নির্ধারণ করা হয়েছে।

Manual7 Ad Code

 

Manual4 Ad Code

(সুরমামেইল/এফএ) 


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code