হবিগঞ্জে ঘুমন্ত মাদ্রাসাছাত্রকে হত্যায় পলাতক শিক্ষক গ্রেপ্তার

প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৬

হবিগঞ্জে ঘুমন্ত মাদ্রাসাছাত্রকে হত্যায় পলাতক শিক্ষক গ্রেপ্তার

Manual8 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
জেলার মাধবপুরে আবাসিক মাদ্রাসাছাত্র আশিকুল ইসলাম জনি (১৪) হত্যা মামলায় দীর্ঘদিন ধরে পলাতক আসামি ও ওই মাদ্রাসার শিক্ষক মাহবুব আলম মাহীকে (২৪) গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।

 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের নটপাড়া এলাকা থেকে র‍্যাব-৯-এর সিপিসি-৩ (শায়েস্তাগঞ্জ ক্যাম্প) একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

Manual7 Ad Code

 

গ্রেপ্তারকৃত মাহী হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার এনাতাবাদ গ্রামের মৃত মুকিদ মিয়ার ছেলে।

 

Manual8 Ad Code

মামলার এজাহার ও র‍্যাব সূত্রে জানা যায়, নিহত জনি মাধবপুর উপজেলার সুলতানপুর এলাকার ‘হযরত আবু বকর ছিদ্দিক (রা.) হিফজুল কোরআন সুন্নিয়া নূরানী মাদ্রাসা’য় হেফজ বিভাগে আবাসিক শিক্ষার্থী হিসেবে পড়াশোনা করত। মাদ্রাসার আর্থিক অনিয়ম এবং সংগৃহীত দানের অর্থ আত্মসাতের প্রতিবাদ করায় জনির সঙ্গে প্রতিষ্ঠাতা আল-আমিন হাসাইন ও শিক্ষক মাহবুব আলম মাহীর বিরোধ তৈরি হয়।

 

এরই জেরে গত বছরের ২২ এপ্রিল গভীর রাতে ঘুমন্ত জনির ওপর হামলা চালিয়ে তাকে ব্যাপক মারধর করা হয় এবং বিষ খাইয়ে দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরদিন সকালে আশঙ্কাজনক অবস্থায় তাকে পরিবারের হাতে তুলে দেওয়া হলে তারা জনিকে প্রথমে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জনির মৃত্যু হয়।

Manual6 Ad Code

 

Manual3 Ad Code

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ২০২৫ সালের ২৮ মে মাধবপুর থানায় একটি হত্যা মামলা (মামলা নম্বর-৪৩) দায়ের করেন। ওই মামলায় শিক্ষকমণ্ডলীকে আসামি করা হয়, যার মধ্যে মাহী এজাহারনামীয় ২ নম্বর আসামি।

 

র‍্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ জানান, ঘটনার পর থেকে মাহী আত্মগোপনে ছিলেন। র‍্যাবের ছায়া তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code