হবিগঞ্জে তাহেরীর নির্বাচনি প্রচারণায় বাধা

প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৬

হবিগঞ্জে তাহেরীর নির্বাচনি প্রচারণায় বাধা

Manual4 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের ইসলামিক ফ্রন্টের মনোনীত প্রার্থী আলোচিত ইসলামী বক্তা গিয়াস উদ্দিন তাহেরির গণসংযোগে বাধা দেওয়াার অভিযোগ ওঠেছে বিএনপি মনোনীত প্রার্থী এস.এম ফয়সলের সমর্থকদের বিরুদ্ধে।

Manual8 Ad Code

 

রোববার (১ ফেব্রুয়ারী) দুপুরে চুনারুঘাট উপজেলার দেওলগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এসময় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ইসলামীক ফ্রন্টের সমর্থিত নেতা-কর্মীদের হট্টগোল সৃষ্টি হয়। এক পর্যায়ে গিয়াস উদ্দিন তাহেরি গণ সংযোগ না করেই ঘটনাস্থল ত্যাগ করেন।

 

জানা গেছে, রোববার (১ ফেব্রুয়ারী) দুপুরে চুনারুঘাট উপজেলার দেওলগাঁও গ্রামে গণসংযোগে যান ইসলামীক ফ্রন্ট মনোনীত প্রার্থী (মোমবাতি) গিয়াস উদ্দিন তাহেরী। এ সময় স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য নুরুল হকের নেতৃত্বে বিএনপি নেতারা তার গণসংযোগে বাধা দেন এবং বিএনপি মনোনীত প্রার্থী এস এম ফয়সলের সমর্থনকারীরা উত্তেজিত হয়ে উঠেন। এতে গিয়াস উদ্দিন তাহেরির অনুসারীদের সাথে তাদের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে গিয়াস উদ্দিন তাহেরি গণসংযোগ না করেই ঘটনাস্থল ত্যাগ করেন।

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

এ বিষয়ে ইসলামিক ফ্রন্ট মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরী বলেন, ‘গন সংযোগকালে বাধার সম্মুখিন হয়েছি। বিএনপি নেতারা আমার গাড়ি বহর আটকে রাখেন। পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হয়েছি।’

 

এ ঘটনা প্রসঙ্গে জানতে চাইলে চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর সিরাজ বলেন, ‘তাহেরী হুজুর গনসংযোগে আসলে নেতা-কর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়। পরে বিষয়টি সমাধান হয়েছে।’

 

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি শুনেছি। এ বিষয়ে খোজ খবর নেয়া হচ্ছে।’

 

(সুরমামেইল/এমএকে)

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code