হবিগঞ্জে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৬

হবিগঞ্জে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

Manual3 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
জেলার বানিয়াচং উপজেলায় পুকুরে ডুবে প্রাণ গেছে দুই শিশুর। বুধবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ৩টার দিকে ৩ নম্বর দক্ষিণ-পূর্ব ইউনিয়নের মাইজের এলাকায় এ ঘটনা ঘটে।

Manual2 Ad Code

 

মৃতরা হলেন- ওই এলাকার লিটন মিয়ার ছয় বছরের মেয়ে সাদিয়া আক্তার ও চার বছরের ছেলে জুবায়েল মিয়া।

Manual4 Ad Code

 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ।

Manual2 Ad Code

 

Manual5 Ad Code

স্থানীয়দের বরাতে ওসি শরীফ বলেন, সাদিয়া ও জুবায়েল তাদের বাড়ির পাশের একটি পুকুর পাড়ে বসে খেলা করছিল। এক পর্যায়ে অসাবধানতায় তারা পানিতে পড়ে তলিয়ে যায়। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

 

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code