হবিগঞ্জে মা’কে গলাকেটে হত্যা: ২০ বছর পর ঘাতক ছেলে জাফলংয়ে গ্রেপ্তার

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৫

হবিগঞ্জে মা’কে গলাকেটে হত্যা: ২০ বছর পর ঘাতক ছেলে জাফলংয়ে গ্রেপ্তার

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
মাকে গলা কেটে হত্যা মামলার মৃতুদণ্ডপ্রাপ্ত ঘাতক ছেলে ফজল মিয়াকে দীর্ঘ ২০ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 

Manual4 Ad Code

রোববার (১৬ নভেম্বর) রাত পৌণে ১০টার দিকে সিলেটের গোয়াইনঘাট থানাধীন পূর্ব জাফলং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৯, সিপিএসসি, সিলেট ও সিপিসি-৩ ক্যাম্প’র আভিযানিক দল।

 

গ্রেপ্তারকৃত ফজল মিয়া হবিগঞ্জের নবীগঞ্জ থানাধীন আদিত্যপুর গ্রামের মৃত. আশ্বব আলীর ছেলে। সে দায়রা নং- ২২/২০০৬ এবং নবীগঞ্জ থানার মামলা নং-৫০(১০)২০০৫ ধারা-৩০২ পেনাল কোড ১৮৬০; এর মূলে ওয়ারেন্টভূক্ত মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

 

সোমবার (১৭ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ও র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ।

 

তিনি জানান- ঘটনার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ২৯ অক্টোবর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গর্ভধারীনি মা আঙ্গুরা বেগমকে গলা কেটে হত্যা পর ঘরের ভেতরে দেহ ও ঘরের বাহিরে মাথা রেখে পালিয়ে যায় ঘাতক ছেলে ফজল মিয়া। এ ঘটনায় ফজল মিয়াকে আসামি করে ভিকটিমের ভাই আব্দুর রশিদ হবিগঞ্জের নবীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে হবিগঞ্জ বিজ্ঞ আদালত মা’কে গলা কেটে হত্যার দায়ে মামলায় আসামি নিহতের ছেলেকে পলাতক অবস্থায় মৃত্যুদন্ডের রায় ঘোষণা করেন।

Manual6 Ad Code

 

Manual5 Ad Code

এরপর দীর্ঘ ২০ বছর পর মা হত্যাকারী ঘাতক ফজল মিয়াকে গ্রেপ্তার করতে মক্ষম হয়েছে র‌্যাব-৯ সিপিএসসি ও সিপিসি-৩ ক্যাম্প’র হবিগঞ্জের যৌথ আভিযানিক দল।

 

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব-৯’র মিডিয়া কর্মকর্তা।

Manual3 Ad Code

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code