হবিগঞ্জ-১: দুই এমপি প্রার্থীর বেফাঁস মন্তব্য ভাইরাল! নানা আলোচনা-সমালোচনা

প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৬

হবিগঞ্জ-১: দুই এমপি প্রার্থীর বেফাঁস মন্তব্য ভাইরাল! নানা আলোচনা-সমালোচনা

Manual8 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ-১ আসনের দু’এমপি প্রার্থীর বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ এলাকায় তোলপাড় শুরু হয়েছে।

 

দুই এমপি প্রার্থীর বক্তব্যে গোটা নির্বাচনী এলাকায় হৈচৈ শুরু হয়েছে। ফেসবুকে এ নিয়ে ব্যাপক লেখালেখি ভাইরাল হয়েছে। প্রতীক বরাদ্ধের দিন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সাথে আলোচনাকালে এমন বক্তব্য দেন তাঁরা।

 

গত ২১ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধের সময় সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপির মনোনিত প্রার্থী ড. রেজা কিবরিয়া। এ সময় তিনি বলেন, ‘দেশের মানুষ অশিক্ষিত হলেও বোকা নন।’

 

একই সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় বিএনপির সদস্য (বহিস্কৃত) সাবেক এমপি শেখ সুজাত মিয়া বলেন, ‘আমি কিং ও আমি সেরা নেতা।’

Manual4 Ad Code

 

গত কয়েকদিন ধরে দুটি বক্তব্যই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা।

 

অনেকেই বলেছেন, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া ‘দেশের মানুষ অশিক্ষিত’ এই কথাটি বলা সমিচিত হয়নি। একই ভাবে শেখ সুজাতের ‘আমি কিং ও আমি সেরা নেতা’। এমন বক্তব্যও গ্রহনযোগ্য নয়।

 

এ ব্যাপারে শেখ সুজাত মিয়া বলেন, ‘তিনি তাঁর দলীয় নেতাকর্মীদের বুঝাতে চেয়েছেন। তিনি দলের জন্য কিং বা সেরা। এতে কেউ কষ্ট পাওয়ংার কথা নয় তবুও পেয়ে থাকলে বা ভুল বুঝলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।

 

ড. রেজা কিবরিয়া বলেছেন, ‘তিনি বুঝিয়েছেন, দেশে শিক্ষার হার কম, অশিক্ষিত নয়।’

 

এদিকে সুশীল সমাজের নেতৃবৃন্দ বলেছেন, একজন উঁচ্চ শিক্ষিত অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার কাছ থেকে দেশের মানুষ অশিক্ষিত এমন বক্তব্য আশা করিনি। তিনি যদি বুঝাতে চান, দেশে শুধুমাত্র তিনিই শিক্ষিত তা ভুল হবে। দায়িত্বশীল দু’ব্যক্তির এমন ধরনের বক্তব্যে নবীগঞ্জ-বাহুবল এলাকায় মূখরোচক আলোচনা সমালোচনার ঝড় বইছে। যা ভোটের মাঠে ব্যাপক প্রভাব পড়তে পারে বলে অনেকেই মন্তব্য করেছেন।

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

(সুরমামেইল/এমএএ)

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code