হাড়কাঁপানো শীতে কাবু মৌলভীবাজার

প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৬

হাড়কাঁপানো শীতে কাবু মৌলভীবাজার

Manual7 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি:
হাওর, পাহাড় ও চা বাগান বেষ্টিত এলাকা মৌলভীবাজার জেলায় জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন জেলার ৯৩টি চা বাগানের চা শ্রমিক ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষেরা।

 

শ্রীমঙ্গল আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৬টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। জেলায় বুধবার (৩১ ডিসেম্বর) ১২.৫ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস, সোমবার (২৯ ডিসেম্বর) তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা থাকায় শীতের তীব্রতা অনেক বেশি অনুভূত হচ্ছে।

 

এদিকে, তীব্র শীত উপেক্ষা করে সকাল থেকেই কাজে যেতে হচ্ছে চা শ্রমিক ও নিম্ন আয়ের শ্রমজীবীদের। তবে পর্যাপ্ত গরম কাপড় না থাকায় শীতের মধ্যে শ্রমিকরা কষ্ট করে কাজ করছেন। প্রচণ্ড ঠান্ডার কারণে গ্রামগঞ্জের মানুষ কষ্টে দিন কাটাচ্ছেন।

Manual3 Ad Code

 

বুধবার সারাদিন কুয়াশাচ্ছন্ন আকাশ ছিল, সূর্যের দেখা মেলেনি এবং একই অবস্থা বৃহস্পতিবার সকাল থেকেই। এতে ফুটপাতে নিম্ন আয়ের মানুষের শীতের গরম কাপড় কেনার ধুম লেগেছে। তবে গত কয়েকদিন থেকেই শীতের তীব্রতা হঠাৎ বেড়ে যাওয়ার কষ্টে দিন কাটাচ্ছেন নিম্ন আয়ের মানুষগুলো। এছাড়াও দিনের বেলা রোদের দেখা মিললেও কমেনি শীতের তীব্রতা।

Manual1 Ad Code

 

শীতের তীব্রতা বাড়ায় মৌলভীবাজার সদর হাসপাতালের বহির্বিভাগে ও উপজেলার হাসপাতালগুলোতে প্রতিদিন শীতজনিত রোগীর ভিড় থাকছেই। হাসপাতালে প্রতিদিন শিশু, বৃদ্ধ নারী ও পুরুষ রোগীরা চিকিৎসা নিচ্ছেন।

Manual1 Ad Code

 

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান বলেন, বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৬টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

Manual5 Ad Code

 

(সুরমামেইল/এমবিএন)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code