১০ জন টপকিয়ে হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী রেজা কিবরিয়া

প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৫

১০ জন টপকিয়ে হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী রেজা কিবরিয়া

Manual3 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী হিসাবে দীর্ঘদিন ধরে প্রচারণায় ছিলেন ১০ জন বিএনপি নেতা। অবশেষে সকল জল্পনার অবসান ঘটিয়ে বিএনপিতে সদ্য যোগদানকারী ড. রেজা কিবরিয়া প্রচারনায় থাকা বাকিদের টপকিয়ে ধানের শীষের টিকিট পেলেন তিনি।

 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে ঢাকার গুলশানে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও ৩৬টি আসনে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেন। এরমধ্যে হবিগঞ্জ-১ আসনে ড. রেজা কিবরিয়ার নাম ঘোষনা করা হয়।



তিনি মনোনয়ন পাওয়ায় নবীগঞ্জ ও বাহুবল উপজেলা বিএনপির মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

Manual8 Ad Code

 

নবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান পেয়ারা, সিনিয়র সহ-সভাপতি বয়েতুল্লাহ মিয়া, সাধারণ সম্পাদক মজিদুর রহমান মজিদ, সিনিয়র যুন্ম সাধারন সম্পাদক অলিউর রহমান অলি ও সাংগঠনিক সম্পাদক শাহিদ আহমদ তালুকদার যৌথভাবে ড. রেজা কিবরিয়াকে দলীয় প্রার্থী হিসাবে স্বাগত জানান। তারা বলেন, আমরা কেন্দ্রীয় সিন্ধান্তকে সুস্বাগত জানাচ্ছি।

 

বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমদ চৌধুরী তুষার ও সাধারণ সম্পাদক হাজী শামসুল আলম বলেন, ড. রেজা কিবরিয়ার মনোনয়ন দলকে আরও শক্তিশালী করেছে। তিনি এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ন ভুমিকা রাখবেন। তারা বলেন, দল যাকে মনোনয়ন দিয়েছে সেটা মেনেই আমরা মাঠে কাজ করবো। ড. রেজা কিবরিয়া হচ্ছেন একজন আন্তর্জাতিক মানের ব্যক্তিত্ব, তাকে পেয়ে আমরা আনন্দিত ও গর্বিত।

 

বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় স্বেচ্চাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুখলিছুর রহমান বলেন, আমি দীর্ঘ ১০/১৫ বছর ধরে দলের জন্য কাজ করেছি। এলাকায় প্রচারণা করেছি। এখন দল যে সিদ্ধান্ত নিয়েছেন, সেটা মেনেই কাজ করতে হবে।

Manual1 Ad Code

 

বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরী বলেন, দলীয় মনোনয়নটি আমি মনে করি তৃণমুলের প্রত্যাশা অনুযায়ী হয়নি। এর বেশি তিনি মন্তব্য করতে চাননি।

 

বিএনপির সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি কোন বক্তব্য দিতে চাননি। সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কল কেটে দেন।

Manual8 Ad Code

 

দলীয় প্রার্থী মনোনীত করায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সদ্য বিএনপিতে যোগ দেওয়া অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া।

 

তিনি বলেন, স্বপ্নের মতো গড়ে তুলবো হবিগঞ্জ-১ (নবীগঞ্জ ও বাহুবল) আসন। সবাই অবাক হয়ে দেখবে বাংলাদেশের মধ্যে নবীগঞ্জ ও বাহুবল হবে একটি মডেল উপজেলা। যে স্বপ্ন আমার বাবা দেখতেন।

Manual7 Ad Code

 

তিনি জানান, আমি ৩৫টি দেশের উন্নয়নে কাজ করেছি, এখন শেষ বয়সে আমার দেশের মানুষের উন্নয়নে কাজ করতে চাই।

 

(সুরমামেইল/এমএএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code