১ কোটি ৪০ লাখ রুপিতে হায়দারাবাদে মুস্তাফিজ

প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০১৬

১ কোটি ৪০ লাখ রুপিতে হায়দারাবাদে মুস্তাফিজ

Manual7 Ad Code

Mustafizur. (1)

Manual5 Ad Code

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর থেকেই বল হাতে ক্রিকেট বিশ্বকে চমকে দিচ্ছে বাংলাদেশের কাটার খ্যাঁত বোলিং মুস্তাফিজুর রহমান। দেশের মাটিতে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো বিশ্বমানের ব্যাটিং লাইনকে ধসিয়ে দেন এই বাঁ-হাতি পেসার।

Manual3 Ad Code

এরই ধারাবাহিকতায় নাম লেখান পাকিস্তান সুপার লিগে। আর পিএসএলের পর এবার জায়গা করে নিলেন ২০১৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসরে। জনপ্রিয় এই ক্রিকেট লিগে ১ কোটি ৪০ লাখ রুপিতে (বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ কোটি ৬২ লাখ টাকা) মুস্তাফিজ নাম লেখান সানরাইজার্স হায়দারাবাদে। সাকিব বরাবরের মতোই কলকাতাতেই খেলছেন এবারও।

Manual2 Ad Code

আইপিএলের এবারের আসরের জন্য মুস্তাফিজের ভিত্তি মূল্য ধরা হয় ৫০ লাখ রুপি। তবে তা থেকে বেড়ে ১ কোটি ৪০ লাখ রুপি খরচ করে ক্যাটার খ্যাত মুস্তাফিজকে নিজেদের দলে ভেড়ায় সানরাইজার্স হায়দারাবাদ। হায়দারাবাদে নাম লেখিয়ে মুস্তাফিজ সতীর্থ হিসেবে পাচ্ছেন ডেভিড ওয়ার্নার, শেখর ধাওয়ান, ট্রেন্ট বোল্ট, যুবরাজ সিং ও আশিষ নেহেরার মত তারকাদের।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code