২৪ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে শুরু এশিয়া কাপ

প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৫

২৪ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে শুরু এশিয়া কাপ

Manual2 Ad Code

1517

সুরমা মেইল. স্পোর্টস ডেস্ক : আসছে বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে শুরু হবে এশিয়া কাপ। দেশের মাটিতে টানা তৃতীয়বারের মতো হতে যাওয়া টুর্নামেন্টটির তারিখ জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

Manual2 Ad Code

মঙ্গলবার সংবাদ সম্মেলোনে বিসিবির প্রধান নির্বাহী বলেন, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে এবারের এশিয়া কাপে অংশ নেবে আইসিসির আরো একটি সহযোগী দেশ। ৫টি দল নিয়ে অনুষ্ঠিত হবে মূলপর্ব। মূলপর্বে জায়গা করে নিতে ১৯ ফেব্রুয়ারি থেকে লড়তে হবে সহযোগী চারটি দেশকে। কোয়ালিফাইং রাউন্ড শেষে একটি দল আসবে। মূলপর্বের সম্ভাব্য ভেন্যু হতে পারে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম এবং ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়াম।

Manual3 Ad Code

এশিয়া কাপে অংশ নেয়ার জন্য আগামী ১৯ ফেব্রুয়ারি বাছাইপর্বে অংশ নেবে এশিয়ার চারটি ক্রিকেট খেলুড়ে দেশ সংযুক্ত আরব আমিরাত, আফগানিস্তান, ওমান ও হংকং। ২০১৪ সালের এশিয়া কাপ পাঁচ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছিল। সেবার সহযোগী দেশ হিসেবে অংশ নেয় আফগানিস্তান।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ২০১৬’র এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরমেটে। ভারতের মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এবারের এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরমেটে করা হয়। এর আগে এশিয়া কাপের ১২টি আসর হয় ৫০ ওভারের। তবে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের কথা চিন্তা করে ২০১৮ এশিয়া কাপের আসর আবারো ৫০ ওভারের হবে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code