সিলেটে প্রজন্মলীগ নেতা ছুরত আলীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২৪

সিলেটে প্রজন্মলীগ নেতা ছুরত আলীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিলেটে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সাংগঠনিক সম্পাদক মো. ছুরত আলীকে (৪৬) গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে উত্তেজিত জনতা।

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

রোববার (২২ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে সিলেট নগরীর বন্দরবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

Manual1 Ad Code

গ্রেফতারকৃত ছুরত আলী নগরীর মৌবন সোবহানীঘাট এলাকার বাসিন্ধা ইছমাইল আলীর পুত্র। তার মুল বাড়ি সুনামগঞ্জ জেলার রহমতপুর গ্রামে।

 

স্থানীয়রা জানান, রোববার বিকেল ৪টার দিকে নগরীর সুরমা পয়েন্ট এলাকায় প্রজন্ম লীগ নেতা ছুরত আলীকে দেখেই তাকে গণধোলাই দেয় উত্তেজিত জনতা। পরে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, সুরমা পয়েন্ট উত্তেজিত জনতা গণধোলাই দিয়ে ছুরত আলীকে আমাদের কাছে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে।

Manual5 Ad Code

 

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে নিরীহ ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় কোতোয়ালি থানা ও মোগলাবাজার থানায় একাধিক মামলা রয়েছে।

 

(সুরমামেইল/এমকেএইচ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code