গোয়াইনঘাট সীমান্ত থেকে ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৪

গোয়াইনঘাট সীমান্ত থেকে ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

Manual6 Ad Code

গোয়াইনঘাট উপজেলার তামাবিলের সোনাটিলা গ্রাম। এ সীমান্ত এলাকা থেকেই আটক হন বাংলাদেশি শ্রমিকরা। ছবি: সংগৃহীত

Manual7 Ad Code


সুরমামেইল ডেস্ক :
সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল সোনাটিলা সীমান্ত এলাকা থেকে ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

 

রোববার (২২ ডিসেম্বর) রাতে তাদের ধরে নিয়ে যাওয়ার পর সোমবার (২৩ ডিসেম্বর) বিএসএফ ভারতের মেঘালয় রাজ্যের জুয়াই পুলিশ স্টেশনে হস্তান্তর করেছে বলে জানা যায়।

 

স্থানীয়দের কাছ থেকে আটক বাংলাদেশি কয়েকজন শ্রমিকের নাম জানা যায়। তারা হলেন- উপজেলার গুচ্ছগ্রামের সোহাগ (২৪), রুবেল (২২), মোবারক (২০), রনি (২১) এবং সোনাটিলা গ্রামের আরিফ ও নয়ন। তবে তাদেরকে থানায় না কারাগারে প্রেরণ করা হয়েছে সে বিষয়টি সোমবার রাত পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

 

Manual6 Ad Code

এ ব্যাপারে বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, আমরা সোর্স থেকে শুনেছি। এ বিষয়ে বিএসএফ বা শ্রমিকদের পরিবার কেউই বিজিবিকে জানায়নি বা অভিযোগ করেনি।

Manual3 Ad Code

 

স্থানীয় ইউপি সদস্য ও পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান জানিয়েছেন, ধরে নিয়ে যাওয়া কয়েকজন শ্রমিকের স্বজন তার সঙ্গে যোগাযোগ করে তাদের অবস্থান জানতে চেয়েছেন। আটকরা গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

 

তবে তারা সীমান্তে কেন গিয়েছিলেন বা কিভাবে বিএসএফ তাদের ধরে নিয়ে গেছে সে বিষয়টি নিশ্চিত করে বলতে পারেননি ইউপি সদস্য মান্নান।

 

Manual8 Ad Code

এদিকে রোববার রাতে তামাবিল সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে ১৩ শ্রমিক। পরে বিসিএফ তাদের ধরে নিয়ে গেলে বাংলাদেশি চোরাকারবারিরা ভারতীয় চোরাকারবারিদের সঙ্গে যোগাযোগ করে তাদের ছাড়িয়ে আনার চেষ্টা করে। কিন্তু বিএসএফ সদস্যরা ১৩ শ্রমিককে ছেড়ে দিতে ৯ লাখ টাকা দাবি করে। বাংলাদেশি চোরাকারবারিরা এত টাকা দিতে রাজি না হলে সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে তাদের ভারতীয় পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছে স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর।

 

(সুরমামেইল/এমকেএইচ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code