জৈন্তাপুর সীমান্তে খাসিয়ার গুলিতে বাংলাদেশি কিশোরের মৃত্যু

প্রকাশিত: ১:৫১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২৪

জৈন্তাপুর সীমান্তে খাসিয়ার গুলিতে বাংলাদেশি কিশোরের মৃত্যু

Manual1 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি :
সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে মো. মারুফ মিয়া (১৬) নামে এক বাংলাদেশি কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার মিনাটিলা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

 

Manual4 Ad Code

নিহত মারুফ মিয়া উপজেলার ঝিংগাবাড়ি গ্রামের মো. শাহাবুদ্দিনের ছেলে।

Manual5 Ad Code



বিষয়টি নিশ্চিত করেছেন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান।

 

বিজিবি জানায়, দুপুরে মারুফসহ আরো কয়েকজন ভারতের অভ্যন্তরে খাসিয়াদের সুপারিবাগান এলাকায় যায়। তাদের মধ্যে দ্বন্দ্বের একপর্যায়ে ভারতীয় খাসিয়া মারুফকে গুলি করে। এ সময় তার সঙ্গে থাকা অন্য যুবকরা আহত অবস্থায় মারুফকে দেশে নিয়ে আসে। পরে মারুফকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Manual5 Ad Code

 

লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ১২৮৫ পিলারের কাছে থাকা বিজিবি টহল দল বিএসএফ রংটিলা বিওপিকে প্রতিবাদ জানিয়েছে। পরে বিকেল সাড়ে ৪টার দিকে বিজিবি কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করে প্রতিবাদলিপি পাঠানো হয়। প্রতিবাদ লিপিতে অভিযুক্ত ভারতীয় নাগরিককে দ্রুত আইনের আওতায় আনার জন্য বলা হয়েছে।

 

Manual4 Ad Code

(সুরমামেইল/জেআই)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code