হবিগঞ্জ সীমান্তে বাংলাদেশিকে হত্যা করে লাশ নিয়ে গেছে বিএসএফ!

প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৫

হবিগঞ্জ সীমান্তে বাংলাদেশিকে হত্যা করে লাশ নিয়ে গেছে বিএসএফ!

Manual3 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী বাল্লা স্থলবন্দরের পশ্চিম দিকে জহুর আলী (৬০) নামে এক বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ। মঙ্গলবার (০৭ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চুনারুঘাট থানার ওসি মো. নুর আলম।

 

Manual4 Ad Code

নিহত জহুর আলী চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের পশ্চিম ডুলনা গ্রামের মনসুব উল্লাহর ছেলে।

 

স্বজনদের বরাত দিয়ে উপজেলার গাজীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মালেক চৌধুরী জানান, জহুর আলী নামে ওই ব্যক্তি ঢাকায় একটি কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। ৩ দিন আগে তিনি বাড়িতে আসেন। সে সময় বেশ কিছু লুঙ্গি সঙ্গে নিয়ে আসেন।

Manual2 Ad Code

 

সোমবার (০৬ জানুয়ারি) বিকেলে তিনি বাড়ির পার্শ্ববর্তী নালুয়া বাগানে যান। এ সময় তিনি তার পরিবারের সদস্যদের বলে যান লুঙ্গিগুলো বিক্রি করে ঘরে ফিরবেন। কিন্তু আর ফেরেননি।

 

স্থানীয়রা বলছেন, সীমান্ত এলাকা থেকে তাকে হয়তো ধরে নিয়ে যায় বিএসএফের সদস্যরা। এরপর তাকে গুলি করে অথবা পিটিয়ে হত্যা করে মরদেহ তারা নিয়ে যায়। জহুর আলী একজন ভালো ও বয়স্ক মানুষ। তাকে কেন এমনভাবে হত্যা করা হলো, তা বোধগম্য নয়। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত প্রয়োজন।

Manual1 Ad Code

 

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর আলম বলেন, বিষয়টি জানার পর আমরা বিজিবিকে সঙ্গে নিয়ে মরদেহ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। ঘটনাস্থলে আমাদের পুলিশ সদস্যরা রয়েছেন।

 

(সুরমামেইল/এমএকে)

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code