সাদাপাথরে পর্যটকবাহী নৌকা ছাড়া অন্যান্য নৌকা চলাচলে নিষেধাজ্ঞা

প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৫

সাদাপাথরে পর্যটকবাহী নৌকা ছাড়া অন্যান্য নৌকা চলাচলে নিষেধাজ্ঞা

Manual8 Ad Code

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
সিলেটের ভোলাগঞ্জ ধলাই সেতুর নিচ থেকে সাদাপাথর পর্যটনকেন্দ্র পর্যন্ত পর্যটকবাহী নৌকা ছাড়া অন্যকোনো ধরনের নৌকা চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন।

 

শনিবার (২০ সেপ্টেম্বর) কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এরআগে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন বালু ও পাথর লুট ঠেকাতে মাইকিং করে এই নির্দেশনা জারি করেছে প্রশাসন।

 

প্রশাসনের নির্দেশনায় বলা হয়েছে, ধলাই সেতুর নিচ থেকে সাদাপাথর পর্যটনকেন্দ্র পর্যন্ত শুধু পর্যটকবাহী নৌকা চলাচল করতে পারবে। এ এলাকায় অন্যকোনো নৌকা চলাচল করা সম্পূর্ণ নিষিদ্ধ। ভোলাগঞ্জের ধলাই সেতুর আশপাশে দীর্ঘদিন ধরে বালু লুট হচ্ছিল। এছাড়া সাদাপাথর এলাকা থেকে পাথর লুটও করছিল দুর্বৃত্তরা। বালু ও পাথর লুট বন্ধে প্রশাসন এ নির্দেশনা জারি করেছে।

Manual3 Ad Code

 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন বলেন, বালু ও পাথর লুট বন্ধ করতে পর্যটকবাহী নৌকা ছাড়া কোনো ধরনের নৌকা নদীতে চলবে না। নির্দেশনা ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হয়েছে। যারা আদেশ অমান্য করবে, তাদের বিরুদ্ধে আইনিব্যবস্থা নেওয়া হবে।

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

কোম্পানীগঞ্জের ইউএনও মোহাম্মদ রবিন মিয়া বলেন, শুক্রবার থেকে বালু ও পাথর লুট বন্ধ করতে পর্যটকবাহী নৌকা ছাড়া আর কোনো ধরনের নৌকা ধলাই নদীতে চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

 

Manual8 Ad Code

তিনি আরও বলেন, আমরা ভোর রাতে অভিযান চালিয়ে বালু উত্তোলনকারী দুজনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছি। যারা বালু উত্তোলন কাজে জড়িত তাদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

 

(সুরমামেইল/এমএস)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code