সিলেট ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৬
মেইল ডেস্ক:
সিলেট নগরী থেকে নিখোঁজ হওয়া মানবাধিকার কর্মী মিনহাজ সামাদ চৌধুরীর খোঁজ মিলেছে। সোমবার (৩১ আগস্ট) বিকালে নগরীর মিরাবাজার এলাকায় তাঁকে পাওয়া যায় বলে জানা গেছে।
মিনহাজ সামাদ চৌধুরী (৫১) নগরীর শাহজালাল উপশহর এলাকার বি-ব্লকের বাসিন্দা এ এস সামাদ চৌধুরীর ছেলে। তিনি ‘ইন্ডিপেন্ডেন্ট হিউম্যান রাইটস ডিফেন্ডারে’ কাজ করতেন।
শাহপরাণ (র.) থানার ওসি ফেরদৌস আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, মিনহাজ তাঁর এক বন্ধুর কাছ থেকে একজনকে বিদেশে পাঠানোর কথা বলে চার লাখ টাকা নিয়েছিলেন। তবে ওই ব্যক্তিকে বিদেশে পাঠাতে পারেননি তিনি। পরে টাকাও ফেরত দেন। এরপর থেকে মিনহাজ তাঁর ওই বন্ধুর বাসায় ছিলেন।
এ ঘটনায় মিনহাজসহ তাঁর দুই বন্ধুকে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে বলে জানান ওসি। বিষয়টি নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এরআগে শনিবার সন্ধ্যা থেকে মিনহাজকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় রোববার রাতে তাঁর স্ত্রী শারমিন বেগম শাহপরাণ (র.) থানায় একটি জিডি করেন।
জিডিতে শারমিন বেগম জানিয়েছিলেন, শনিবার সন্ধ্যা ৬টার দিকে বাসা থেকে বের হওয়ার পর মিনহাজের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি।
শাহপরাণ থানার এসআই শোভন রায় জানিয়েছিলেন, মিনহাজের সর্বশেষ অবস্থান ছিল উপশহর এলাকায়। তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরের কল ডিটেইল রেকর্ড (সিডিআর) সংগ্রহ করে বিষয়টি তদন্ত করা হচ্ছিল।
(সুরমামেইল/এমকে)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি