সিলেট ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৬
সুনামগঞ্জ প্রতিনিধি:
জেলার শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ভারতীয় বিভিন্ন ধরনের ২ হাজার ৬৮৪টি শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। এ সময় শাড়িগুলো বহনকারী একটি মালিকবিহীন কাভার্ড ভ্যানও জব্দ করা হয়।
জব্দ শাড়ির আনুমানিক মূল্য ৩ কোটি ৫৮ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
সোমবার (৩১ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টাস্কফোর্সের একটি দল বিজিবির সহযোগিতায় সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের শান্তিগঞ্জ এলাকায় অভিযান চালায়। এ সময় পাচারের উদ্দেশে নেওয়া শাড়িগুলোসহ কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় একটি চোরাচালান চক্র সক্রিয় রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ভোরে সড়কপথে ভারতীয় অবৈধ পণ্য পাচারের সময় টাস্কফোর্সের সহায়তায় বিজিবির একটি দল অভিযান চালায়। এ সময় মালিকবিহীন কাভার্ড ভ্যান থেকে ২ হাজার ৬৮৪টি ভারতীয় উন্নতমানের বিভিন্ন ধরনের শাড়ি জব্দ করা হয়। এসব শাড়ির আনুমানিক মূল্য ৩ কোটি ৫৮ লাখ টাকা।
তিনি বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষার পাশাপাশি চোরাই পথে ভারতীয় অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
(সুরমামেইল/এমকে)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি