কানাইঘাটে হান্নান হত্যার ৪ দিন পর থানায় মামলা, আসামিরা অধরা

প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৫

কানাইঘাটে হান্নান হত্যার ৪ দিন পর থানায় মামলা, আসামিরা অধরা

Manual4 Ad Code

হত্যাকারী ফারুক আহমদ ও মঈন উদ্দিন।


কানাইঘাটে প্রতিনিধি :
সিলেটের কানাইঘাটে সীমান্তবর্তী গ্রামে ডাকাত সহোদরের হাতে আব্দুল হান্নান হানাই হত্যাকান্ডের চারদিন পর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

 

Manual1 Ad Code

বুধবার (১২ নভেম্বর) নিহতের ভাই আব্দুস সালাম বাদী হয়ে হত্যাকান্ডের সাথে জড়িত ডাকাত সহোদর ফারুক আহমদ ও মঈন উদ্দিনসহ ৭ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। থানার মামলা নং-০৮, তারিখ- ১২/১১/২০২৫ইং।

 

এরআগে গত ৯ নভেম্বর (রোববার) ভোর ৫টার দিকে উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী বাখালছড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। আব্দুল হান্নান হানাই ওই গ্রামের বাখালছড়া গ্রামের মৃত শফিকুল হকের পুত্র।



এদিকে হত্যাকান্ডের সাথে জড়িত কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি থানা পুলিশ। তবে আসামীদের গ্রেফতার করতে লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল।

 

নিহতের আত্মীয়-স্বজন ও স্থানীয়রা জানান, আব্দুল হান্নানকে হত্যা করার পর ডাকাত সহোদর ফারুক আহমদ ও মঈন উদ্দিনকে প্রথম দিকে এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গেছে। তাদের অভিমত হত্যাকান্ডের সাথে জড়িতরা লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী পাহাড় বেষ্টিত এলাকায় এখনও লুকিয়ে থাকতে পারে। তবে একসময়ের ত্রাস একাধিক ডাকাতি সহ হত্যা মামলার যাবজ্জীবন সাজাভোগকারী ফারুক আহমদ ও তার ভাই মঈন উদ্দিন এবং তাদের সহযোগীদের ভয়ে এলাকার কেউ মুখ খুলছেন না।

Manual7 Ad Code

 

এদিকে নিহত আব্দুল হান্নান হানাইয়ের ভাই মামলার বাদী আব্দুস সালাম ও তার এক ভাতিজাকে হত্যার হুমকি দিচ্ছে বলে স্বজনরা জানিয়েছেন।

 

Manual1 Ad Code

উল্লেখ্য, গত ৯ নভেম্বর ভোর ৫টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় ডাউকেরগুল গ্রামের মৃত ফরমান সর্দারের পুত্র ফারুক আহমদ ও তার ভাই মঈন উদ্দিনের নেতৃত্বে কয়েকজন বাখালছড়া গ্রামের মৃত শফিকুল হকের পুত্র আব্দুল হান্নান হানাইকে তার বসত ঘরে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় এলোপাতাড়ি পিঠিয়ে ও কুপিয়ে হত্যা করে। হামলার সময় ঘটনাটি এলাকায় অনেকে দেখলেও ভয়ে আব্দুল হান্নান হানাইকে বাঁচাতে কেউ এগিয়ে আসেনি।

 

(সুরমামেইল/এমআর)

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code