সিলেট ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৫
সুরমামেইল ডেস্ক :
হবিগঞ্জসহ দেশের ছয় জেলায় পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে। রোববার (১৬ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপ সচিব আবু সাঈদ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।
অন্যান্য জেলা গুলো হলো- গাইবান্ধা, ফরিদপুর, দিনাজপুর, পাবনা ও নীলফামারী।
প্রজ্ঞাপনে বলা হয়- পিবিআই পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারওয়ার আলমকে গাইবান্ধায়, দিনাজপুরের এসপি মো. মারুফাত হুসাইনকে ফরিদপুর, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মিজানুর রহমানকে দিনাজপুর, হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এস সাজেদুর রহমানকে পাবনা, ডিএমপির ডিসি গৌতম কুমার বিশ্বাসকে হবিগঞ্জ ও ডিএমপির ডিসি মোহাম্মদ বিল্লাল হোসেনকে নীলফামারীর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি