২৪ ঘণ্টার ব্যবধানে প্রায় একই স্থানে আবারও ভূমিকম্প

প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২৫

২৪ ঘণ্টার ব্যবধানে প্রায় একই স্থানে আবারও ভূমিকম্প

Manual1 Ad Code

সুরমামেইল ডেস্ক :
দেশে শক্তিশালী ভূমিকম্পের ২৪ ঘণ্টা না পার হতেই আবারও প্রায় একই জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিলো তিন দশমিক তিন।

 

Manual2 Ad Code

শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে নরসিংদী জেলার পলাশ উপজেলায় এই কম্পন রেকর্ড করা হয়।

 

Manual8 Ad Code

ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রে দায়িত্বরত সহকারী নিজাম উদ্দিন আহমেদ এক বিজ্ঞপ্তিতে জানান, ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিলো নরসিংদীর পলাশে। এটি একটি মাইনর ভূমিকম্প।

 

এরআগে সকালে মৌখিকভাবে ভূমিকম্পটির উৎপত্তি স্থল গাজীপুরের বাইপালে বলা হলেও পরে আবহাওয়া অধিদপ্তর আনুষ্ঠানিকভাবে জানায়, এটির উৎপত্তি পলাশ উপজেলায়।

 

ফাউন্ডেশন ফর ডিজাস্টার ফোরামের সদস্য সচিব গওহার নঈম ওয়ারা একাত্তরকে বলেন, আফটার শক আরও আগেও হতে পারতো। ঢাকা থেকে দূরে ও কম মাত্রায় হওয়াতে টের পাওয়া যায়নি। তবে আরও হতে পারে। কখনও কখনও আফটার শক প্রথম শকের চেয়ে বেশি ক্ষয়ক্ষতির কারণ হয়।



এরআগে শুক্রবার সকালে ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এতে দুই শিশুসহ ১০ জন প্রাণ হারিয়েছেন।

Manual2 Ad Code

 

এর মধ্যে ঢাকায় চার জন, নরসিংদীতে পাঁচ জন ও নারায়ণগঞ্জে একজন মারা গেছেন। এছাড়া বিভিন্ন জেলায় কয়েকশ মানুষ আহত হয়েছেন।

 

(সুরমামেইল/এফএ)

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code