আদালত চত্বরে দু’জনকে গুলি করে হত্যা

প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৫

আদালত চত্বরে দু’জনকে গুলি করে হত্যা

Manual2 Ad Code

সুরমামেইল ডেস্ক :
খুলনায় আদালতের প্রধান ফটকের সামনে দুই যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৩০ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের সামনে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- নগরীর নতুন বাজার এলাকার হাসিব ও বাগমারা এলাকার রাজন।

 

Manual3 Ad Code

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, জনবহুল এলাকায় দুপুরের দিকে ২ যুবককে গুলি ও কুপিয়ে জখম করে কয়েকজন সন্ত্রাসী। গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে দুই যুবককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং হামলাকারীদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।

Manual1 Ad Code

 

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার শিহাব করীম বলেন, আদালতের সামনে ২ জনকে গুলি করা হয়েছে এমন সংবাদ পেয়ে এসেছি। ঘটনাস্থলে রক্ত, গুলির খোসা, চাপাতি, ২টি মোটরসাইকেল পড়ে আছে। তাদের গুলি করা হয়েছে। এ ঘটনা তদন্ত চলছে। পরবর্তীতে জানানো সম্ভব হবে কে বা কারা এটি ঘটিয়েছে।

 

মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) রোকনুজ্জামান বলেন, আদালতের সামনে ঘটনাস্থলেই হাসিব নামে একজন নিহত হন। আর রাজন নামে অপর ব্যক্তিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে তার মৃত্যু হয়। তারা দুজনই সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে মামলাও রয়েছে। শুনেছি তারা আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন।

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code