কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৫

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

Manual1 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
জেলার কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়ন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শুকুরাম উরাং (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

Manual3 Ad Code

 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার মুরইছড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত শুকুরাম উরাং কর্মধা ইউনিয়নের মুরইছড়া চা-বাগান বস্তি এলাকার দাসনু উরাংয়ের ছেলে।

Manual6 Ad Code

 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে শুকুরাম সীমান্তের ১৮৪৪ নম্বর মেইন পিলারের পাশে নিজেদের কৃষিজমিতে কাজ করতে যান। দুপুর দেড়টার দিকে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন এবং কিছু দূর গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

Manual6 Ad Code

 

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে ওই যুবকের মৃত্যু হয়েছে।

Manual3 Ad Code

 

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, বিএসএফের গুলিতেই ওই যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

 

(সুরমামেইল/এমবিএন)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code