কানাইঘাটে সাইফুল হত্যা: কুলাউড়া থেকে সুমন গ্রেফতার

প্রকাশিত: ১২:৪০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৫

কানাইঘাটে সাইফুল হত্যা: কুলাউড়া থেকে সুমন গ্রেফতার

Manual7 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
চোরাচালান ব্যবসার টাকা নিয়ে বিরোধের জেরে সিলেটের কানাইঘাটে খুটিতে বেঁধে সাইফুল ইসলাম হত্যা মামলার আসামি সুমন আহমদকে (২৫) গ্রেফতার করেছে থানা পুলিশ।

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

শুক্ররাত (৫ ডিসেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এসআই শাহা-আলম ও এসআই নুর হোসেনের নেতৃত্বে একদল পুলিশ মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা এলাকা থেকে সুমন আহমকে গ্রেফতার করা হয়।

 

গ্রেপ্তার সুমন আহমদ (২৫) স্থানীয় বাঙ্গালীপাড়া গ্রামের ইয়াকুব আলীর পুত্র। সে সাইফুল ইসলাম হত্যা মামলার ২নং আসামি।

Manual4 Ad Code

 

Manual7 Ad Code

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহা-আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল ইসলাম হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত ছিল বলে শিকার করেছে।

 

মামলার এজহার থেকে জানা যায়- ঘটনার দিন সন্ধ্যা ৬টার দিকে চোরাচালানের টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে প্রথমে সাইফুল ইসলামকে শাকিল ও সুমন তারা দুজন মিলে শাকিলের বাড়ি টিলার উপরে নিয়ে যায়। সেখানে সাইফুল ইসলামকে হাত-পা বেঁধে ধারালো চাকু দিয়ে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে লাশ টিলা উপর থেকে নিচে ফেলে দেয়।

 

এ ঘটনায় নিহতের পিতা কানাইঘাটের দনা রাতাছড়া গ্রামের মোঃ ছলু মিয়া বাদী হয়ে হত্যাকান্ডের সাথে জড়িত ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২/১জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। থানার মামলা নং-১ তাং ০২/১২/২৫ইং।

 

মামলার প্রধান আসামী শাকিল সহ অন্যান্য আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান থানার ওসি আব্দুল আউয়াল।

 

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর (রোববার) সন্ধ্যার দিকে কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের রাতাছড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম (২০) ওই গ্রামের ছলু মিয়ার ছেলে।

 

ঘটনার পরদিন পরদিন সোমবার (১ ডিসেম্বর) সকালে তার স্বজন ও সংঘবদ্ধ চোরাকারবারীরা হত্যাকারী সাকিল আহমদের বাড়ি-ঘর ভাংচুর করে। হত্যাকারী সাকিল আহমদের পিতা আব্দুল হান্নান হানাইকে আটক করে থানা পুলিশে দিয়েছেন তারা।

 

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code