সিলেটে দোকানপাট বন্ধের সময়সূচিতে পরিবর্তন

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২৫

সিলেটে দোকানপাট বন্ধের সময়সূচিতে পরিবর্তন

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট মহানগর এলাকায় দোকানপাট খোলার সময়সূচিতে পরিবর্তন করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

 

Manual1 Ad Code

সংশোধিত গণবিজ্ঞপ্তি অনুযায়ী, মহানগরীর বিভিন্ন শ্রেণির ব্যবসা প্রতিষ্ঠানের জন্য নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে, যা সোমবার (২২ ডিসেম্বর) থেকেই কার্যকর হবে।

 

সোমবার (২২ ডিসেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এরআগে ১ ডিসেম্বর প্রকাশিত গণবিজ্ঞপ্তিটি সংশোধন করে নতুন এই নির্দেশনা জারি করা হয়।

 

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, খাবার হোটেল, রেস্তোরাঁ, আবাসিক হোটেল, ওষুধের ফার্মেসি, হাসপাতাল ও ক্লিনিকসমূহ সার্বক্ষণিক খোলা থাকবে। এছাড়া মিষ্টির দোকান, মুদি দোকান ও কাঁচাবাজার রাত সাড়ে ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।

 

Manual8 Ad Code

অন্যদিকে, অন্যান্য সব বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত সাড়ে ৯টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে।

 

এদিকে পবিত্র হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) মাজার সংলগ্ন এলাকার স্যুভেনির শপগুলোর জন্য বিশেষ ছাড় দিয়ে রাত ১১টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমোদন দেওয়া হয়েছে।

 

গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং নির্ধারিত সময়সূচি সকল ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের যথাযথভাবে অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।

Manual7 Ad Code

(সুরমামেইল/এমকে)

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code