সিলেট-৫ আসনে ওবায়দুল্লাহ ফারুককে প্রার্থী ঘোষণা করলো বিএনপি

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৫

সিলেট-৫ আসনে ওবায়দুল্লাহ ফারুককে প্রার্থী ঘোষণা করলো বিএনপি

Manual8 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
সিলেট-৫ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুককে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।

Manual4 Ad Code

 

Manual4 Ad Code

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে প্রার্থী ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

এদিকে, এই আসনে প্রতিদ্বন্দ্বীতা করতে গত ১৮ ডিসেম্বর স্বতন্ত্র থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী মামুনর রশিদ (চাকসু মামুন)। তিনি সিলেট জেলা বিএনপির প্রথম সহ-সভাপতি। দীর্ঘদিন ধরে তিনি নির্বাচন অংশগ্রহণ করার জন্য কাজ করে আসছিলেন।

 

জানা গেছে, স্বাধীনতার পর আসনটিতে চারবার আওয়ামী লীগ, তিনবার জাতীয় পার্টি ও দুবার স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হন। এ ছাড়া বিএনপি, ইসলামী ঐক্যজোট ও জামায়াতে ইসলামীর প্রার্থী একবার করে জয়ী হয়েছেন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন। তাঁর বাবা প্রয়াত আল্লামা আবদুল লতিফ চৌধুরী সারা দেশে ‘ফুলতলী হুজুর’ হিসেবে পরিচিত।

 

অপরদিকে মঙ্গলবার বিএনপির এমন সিদ্ধান্তে হতাশ সিলেটের কানাইঘাট-জকিগঞ্জ উপজেলার বিএনপি নেতাকর্মীরা। দীর্ঘ ৩০ বছরে এ আসনে বিএনপির কোনো নেতা এ আসনে দলের মনোনয়ন পাননি। সর্বশেষ ২০১৮ সালেও এ আসনে জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুককে মনোনয়ন দেওয়ায় দলীয় নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়ান বিএনপি নেতা মামুনুর রশীদ (চাকসু মামুন)।

Manual3 Ad Code

 

Manual3 Ad Code

মঙ্গলবার দুপুরে তাৎক্ষণিক প্রতিক্রিয়া সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মামুনুর রশিদ (চাকসু মামুন) বলেন, আমি নির্বাচন করবো এটা চূড়ান্ত। মনোনয়ন ফরম কিনেছি, আজকে জমাও দেবো। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোনো চিন্তা নেই। আমি দীর্ঘদিন ধরে নির্বাচনের জন্য কাজ করছি। এখন আর নির্বাচন না করার কোনো সুযোগ নেই।

 

আসন সমঝোতার বিষয়ে মির্জা ফখরুল জানান, এসব আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। দলের সিদ্ধান্ত সবাইকে মানতে হবে। কেউ বিদ্রোহী প্রার্থী হলে দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

 

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code