সিলেটে সম্মাননা পেলেন ১০৩ প্রবাসী

প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২৫

সিলেটে সম্মাননা পেলেন ১০৩ প্রবাসী

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
বিভিন্ন দেশে অবস্থানরত সিলেটে ১০৩ প্রবাসীকে সম্মাননা প্রদান করেছে সিলেট জেলা প্রশাসন।

 

Manual3 Ad Code

শনিবার (২৭ ডিসেম্বর) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রবাসী রেমিট্যান্সযোদ্ধাদের অবদানের স্বীকৃতি দিতে প্রবাসী বাংলাদেশীদের সম্মাননা প্রদান করা হয়।

Manual5 Ad Code

 

Manual4 Ad Code

শনিবার দুপুরে নগরীর কবি নজরুল অডিটরিয়ামে সম্মাননা প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. আব্দুন নাসের খান বলেছেন, প্রবাসীরা এদেশের গর্ব ও হৃৎস্পন্দন। তারা দূর প্রবাসে থেকেও হৃদয়ে লাল সবুজের পতাকা ধারণ করেন। তারা নিজেদের ঘাম, শ্রম আর ভালোবাসা দিয়ে বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল রেখেছেন।

 

অর্থনীতিতে প্রবাসীদের অবদান সম্পর্কে প্রধান অতিথি বলেন, প্রবাসীরা বিদেশে থেকে অক্লান্ত পরিশ্রম করে রেমিট্যান্স পাঠিয়ে আমাদের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে৷ তারা সারাবছর যে অর্থ পাঠায় সেটিই এদেশের অর্থনীতির রক্তপ্রবাহ। তাদের পাঠানো রেমিট্যান্সে মায়ের মুখে হাসি ফুটে, সন্তানের মনে পড়ালেখারা আলো জ্বালিয়ে দেয় আর এদেশের অর্থনীতিকে টিকিয়ে রাখে। শুধু রেমিট্যান্স নয়, তারা ভালোবাসা পাঠায়, আশার আলো জোগায়। এসময় প্রধান অতিথি প্রবাসীদের রাষ্ট্রীয়ভাবে সম্মাননা প্রদান, প্রতিবছর কিছু প্রবাসীকে ডিস্টিঙ্গুইশ বাংলাদেশি এক্সপাট্রিয়েট পদক দেওয়া, প্রবাসীদের জন্য এক্সক্লুসিভ বিনিয়োগ অঞ্চল গড়ে তোলা, প্রবাসীদের জন্য স্মার্ট সিটি গড়ে তোলা, প্রবাসীদের করমুক্ত ব্যবসায়ের সুবিধাসহ স্মার্ট ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরির জন্য পরামর্শ দেন।

 

সিলেটকে একটি আধুনিক ও উন্নত নগরীতে রূপান্তরের লক্ষ্যে প্রবাসীদের বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বিশেষ অতিথির বক্তৃতায় বক্তারা বলেন, সিলেটকে লন্ডনের মত উন্নত বানাতে যা যা করা দরকার, তা করা হবে। সিলেটকে সেভাবে গড়তে হলে দেশে বিনিয়োগ করতে হবে। প্রবাসীরাই সে দায়িত্ব নিবেন বলে আশাবাদ প্রকাশ করেন তারা। পাশাপাশি প্রবাসীদের নিরাপত্তাসহ সব ধরনের সহযোগিতা দেবার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে বক্তারা আরও বলেন, রেমিট্যান্স আমাদের দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। প্রবাসীরা বিশ্ব দরবারে বাংলাদেশের পতাকাকে মর্যাদার আসনে পৌঁছে দিয়েছেন।

 

সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী, পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, পুলিশ সুপার কাজী আখতার উল আলম, প্রবাসী ব্যক্তিত্ব ড. ওয়ালি তশর উদ্দিন ও ব্যারিস্টার নাজির আহমদ বিশেষ অতিথির বক্তৃতা করেন।

 

এসময় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রবাসীবৃন্দ, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, কমিউনিটি ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন৷

 

এর আগে সকালে সার্কিট হাউজ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কবি নজরুল অডিটোরিয়ামে শেষ হয়। এবছর নির্ধারিত সময়ে সম্মাননা পাওয়ার জন্য বিশ্বের ১১ টি দেশে অবস্থানরত প্রবাসীদের থেকে ৫৮২টি আবেদন জমা পরে। তার মধ্যে ড. ওয়ালি তশর উদ্দিন, ব্যরিস্টার নাজির আহমদ, স্পিকার আয়াজ মিয়া, ব্যারিস্টার কুতুবউদ্দিন সিকদার, ইকবাল আহমেদসহ মোট ১০৩ জনকে ছয়টি ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়।

 

জেলা প্রশাসন জানায়, গত ১৭ নভেম্বর সিলেট জেলা প্রশাসন সিলেটের রেমিট্যান্স যোদ্ধাদের সম্মাননা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে ছয় ক্যাটাগরিতে আবেদন আহ্বান করে। গত ৫ ডিসেম্বর পর্যন্ত আবেদন নেওয়া হয়।

 

ক্যাটাগরির মধ্যে রয়েছে- সফল পেশাজীবী, সফল ব্যবসায়ী, সফল কমিউনিটি নেতা, সফল নারী উদ্যোক্তা, খেলাধুলায় সাফল্য অর্জনকারী এবং বাংলাদেশি পণ্য সংশ্লিষ্ট দেশে আমদানিকারক। এসব ক্যাটাগরিতে আবেদনের জন্য পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত জমা দিতে গুগল ফর্ম, ইমেইল ঠিকানা দেওয়া হয়।

 

(সুরমামেইল/এমকে)

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code