খালেদা জিয়ার মৃত্যুতে সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাবের শোক

প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৫

খালেদা জিয়ার মৃত্যুতে সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাবের শোক

Manual8 Ad Code

সিলেট:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ।

 

Manual6 Ad Code

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সংবাদমাধ্যমে প্রেরিত শোকবার্তায় ক্লাব নেতৃবৃন্দরা বলেন- ‘বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন, জাতীয়তাবাদী রাজনীতি ও বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থার এক অনন্য ও অবিচ্ছেদ্য নেতৃত্ব। তার রাজনৈতিক প্রজ্ঞা, আপসহীন মনোভাব ও দীর্ঘ সংগ্রামী জীবন দেশের রাজনৈতিক ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে।’

 

‘বেগম জিয়া ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ১৯৯৬ ও ২০০১ সালে আরও দুই দফা প্রধানমন্ত্রী নির্বাচিত হন। রাজনৈতিক জীবনে তিনি বহুদলীয় গণতন্ত্র, সাংবিধানিক শাসনব্যবস্থা ও রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। তিনি দীর্ঘদিন বিরোধীদলীয় নেতা হিসেবেও সংসদীয় রাজনীতিতে সক্রিয় থেকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আপসহীন ভূমিকা পালন করেছেন।’

 

Manual3 Ad Code

নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ‘মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং রাজনৈতিক স্বাধীনতা রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন। রাষ্ট্র পরিচালনায় তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা সমুন্নত রাখতে সচেষ্ট ছিলেন। ধর্মীয় সম্প্রীতি এবং সামাজিক সহাবস্থান রক্ষায় তার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।’

 

Manual3 Ad Code

‘নির্বাচনি প্রক্রিয়া ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের বিকাশে তাঁর রাজনৈতিক ভূমিকা বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।’

 

শোকবার্তায় সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাব নেতৃবৃন্দ ‘মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ তাঁর অসংখ্য গুণগ্রাহী মানুষের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।’


।আরও পড়ুন:


(সুরমামেইল/এসএস)

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code