খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন চার দেশের চার মন্ত্রী

প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৫

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন চার দেশের চার মন্ত্রী

Manual7 Ad Code

মেইল ডেস্ক:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে আগামীকাল (বুধবার) ঢাকায় আসছেন চার দেশের চারজন মন্ত্রী। পাকিস্তান, ভারত, ভূটান ও মালদ্বীপের প্রতিনিধিরা এ সময় ঢাকায় উপস্থিত থাকবেন।

 

পাকিস্তান হাইকমিশনের একজন কর্মকর্তা মঙ্গলবার বিকালে জানান, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামীকাল ঢাকায় আসবেন। তিনি বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে পারেন।

Manual6 Ad Code


।আরও পড়ুন

Manual7 Ad Code


এছাড়া বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, ভূটানের পররাষ্ট্রমন্ত্রী এবং মালদ্বীপের একজন মন্ত্রীও বুধবার ঢাকায় আসছেন বলে সংশ্লিষ্ট দেশগুলোর ঢাকাস্থ দূতাবাস জানিয়েছে।

 

এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে গেজেট জারি করেছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদসচিব ড. শেখ আব্দুর রশীদের স্বাক্ষরিত গেজেটে বলা হয়, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের আপসহীন এই নেত্রীর মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকার গভীরভাবে শোকাহত।

 

Manual2 Ad Code

গেজেটে আরও জানানো হয়, তার মৃত্যুতে আগামী বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।

Manual3 Ad Code

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code