ওসমানীনগরে দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে দায়ের কোপে ইউপি সদস্য নিহত

প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৬

ওসমানীনগরে দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে দায়ের কোপে ইউপি সদস্য নিহত

Manual2 Ad Code

ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগরে দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে দায়ের কোপ ও মারধরের শিকার হয়ে সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য (ইউপি) নিহত হয়েছেন।

Manual8 Ad Code

 

বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আতিক মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরআগে সন্ধ্যা ছয়টার দিকে ওসমানীনগরের পশ্চিম সিরাজনগর গ্রামে মারধরের শিকার হন তিনি।

Manual1 Ad Code

 

নিহত আতিক মিয়া (৪২) ওসমানীনগরের বুরুঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। তিনি ইউনিয়নের পশ্চিম সিরাজনগর গ্রামের বাসিন্দা।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওসমানীনগরের পশ্চিম সিরাজনগর গ্রামের দুই ভাই আকলিছ মিয়া ও পাচু মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। জমিজমা নিয়ে তাঁদের মধ্যে মামলা চলমান। আকলিছ মিয়ার দায়ের করা মামলায় গতকাল জামিনে বের হন পাচু মিয়াসহ আরও কয়েকজন। জামিনে বের হওয়ার পর থেকে আকলিছ মিয়ার সঙ্গে আবার বিরোধ দেখা দেয়।

 

Manual6 Ad Code

এদিকে বুধবার সন্ধ্যায় আকলিছ মিয়া বিষয়টির ব্যাপারে গ্রামের মুরব্বিদের নিয়ে সালিস ডাকেন। সালিসে উপস্থিত ছিলেন আতিক মিয়াও। সালিসের জন্য লোকজন উপস্থিতির সময় আকলিছ মিয়ার প্রতিপক্ষের লোকজন হামলা চালান। এ সময় সালিসে থাকা লোকজন মারামারি না করার অনুরোধ করলে তাঁদেরও মারধর করা হয়। এতে দায়ের কোপ ও মারধরে আহত হন আতিক মিয়া। পরে তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Manual5 Ad Code

 

সিলেটের ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল হাসান ভূঁইয়া এই খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

(সুরমামেইল/এমএনআই)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code