তিনশ আসনে বৈধ প্রার্থী ১৮৪২, মনোনয়ন বাতিল ৭২৩: ইসি

প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৬

তিনশ আসনে বৈধ প্রার্থী ১৮৪২, মনোনয়ন বাতিল ৭২৩: ইসি

Manual4 Ad Code

মেইল ডেস্ক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনদিনের যাচাই-বাছাই শেষে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সেইসঙ্গে ৭২৩টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

 

রোববার (৪ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো তথ্য একীভূত করে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমীন মল্লিক এ তথ্য জানান।

 

Manual6 Ad Code

ইসি তথ্যানুযায়ী, এবারের নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণের সংখ্যা ছিল ৩ হাজার ৪০৬টি, যার বিপরীতে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ২ হাজার ৫৬৮ জন প্রার্থী।

 

যাচাই-বাচাই শেষে বিভাগীয় অঞ্চলের বৈধ প্রার্থীর সংখ্যা:
ঢাকা বিভাগে বৈধ মনোনয়ন ৩০৯টি, বাতিল ১৩৩টি; চট্টগ্রাম বিভাগে বৈধ মনোনয়ন ১৩৮টি, বাতিল ৫৬টি; রাজশাহী বিভাগে বৈধ মনোনয়ন ১৮৫টি, বাতিল ৭৪টি; খুলনা বিভাগে বৈধ মনোনয়ন ১৯৬টি, বাতিল ৭৯টি; বরিশাল বিভাগে বৈধ মনোনয়ন ১৩১টি, বাতিল ৩১টি; সিলেট বিভাগে বৈধ মনোনয়ন ১১০টি, বাতিল ৩৬টি; রংপুর বিভাগে বৈধ মনোনয়ন ২১৯টি, বাতিল ৫৯টি, ময়মনসিংহ বিভাগে বৈধ মনোনয়ন ১৯৯টি, বাতিল ১১২টি; কুমিল্লা বিভাগে বৈধ মনোনয়ন ২৫৯টি, বাতিল ৯৭টি এবং ফরিদপুর বিভাগে বৈধ মনোনয়ন ৯৬টি, বাতিল ৪৬টি।

 

বিএনপির প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তিনটি আসনে মনোনয়নপত্র জমা দিলেও সঙ্গত কারণে তার মনোনয়নপত্র বাছাই করা হয়নি।

 

সবচেয়ে বেশি মনোনয়নপত্র বাতিল হয়েছে ঢাকা অঞ্চলে ১৩৩টি। সবচেয়ে কম বাতিল হয়েছে বরিশাল অঞ্চলে ৩১টি।

Manual7 Ad Code

 

গত ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা সেগুলো বাছাই করেছেন।

 

৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত চলবে আপিল আবেদন। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি।

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code