৭০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে চায়, জামায়াতকে ১৯ শতাংশ

প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৬

৭০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে চায়, জামায়াতকে ১৯ শতাংশ

Manual2 Ad Code

মেইল ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক জরিপ পরিচালনা করেছে বেসরকারি গবেষণা সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডি)।

Manual8 Ad Code

 

ফলাফলে দেখা গেছে, ৭০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে চায় বলে এক জনমত জরিপে উঠে এসেছে। একই জরিপে জামায়াতে ইসলামীর পক্ষে জনসমর্থন পাওয়া গেছে ১৯ শতাংশ।

 

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফার্মগেটের কেআইবি মিলনায়তনে জরিপের ফল উপস্থাপন করেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার।

 

তিনি জানান, সারা দেশের ৩০০ সংসদীয় আসন থেকে সশরীর ২০ হাজার ৪৯৫ জনের মতামত সংগ্রহ করা হয়েছে। গত বছরের ২০ ডিসেম্বর থেকে চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত এই জরিপ পরিচালিত হয়।

 

Manual6 Ad Code

জরিপের ফলাফলে দেখা যায়, আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন, এই প্রশ্নের উত্তরে ৭০ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন তারা বিএনপিকে ভোট দেবেন। ১৯ শতাংশ বলেছেন, তারা জামায়াতে ইসলামীকে ভোট দেবেন।

 

এনসিপির পক্ষে ভোট দেওয়ার কথা বলেছে ২.৬ শতাংশ মানুষ। অন্যান্য দলকে ভোট দেওয়ার কথা জানিয়েছে ৫ শতাংশ। ভোট দেবেন না বলে জানিয়েছেন ০ দশমিক ২ শতাংশ উত্তরদাতা। জরিপে চারটি মূল প্রশ্ন করা হয়।

 

কোন দল সরকার গঠন করবে, এমন প্রশ্নে ৭৭ শতাংশ মানুষ মনে করে বিএনপি সরকার গঠন করবে। ১৭ শতাংশের মতে, জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারে। ১ শতাংশের বেশি উত্তরদাতা মনে করেন এনসিপি সরকার গঠন করবে।

 

Manual2 Ad Code

আগামী নির্বাচনে কে জিতবে, এই প্রশ্নের উত্তরে ৭৪ শতাংশ মানুষ বিএনপির বিজয়ের সম্ভাবনা দেখেছে। ১৮ শতাংশ মনে করে, জামায়াতে ইসলামী জয়ী হবে।

 

এনসিপি জিতবে বলে মনে করে ১.৭ শতাংশ মানুষ। ১ শতাংশের কিছু বেশি উত্তরদাতা জাতীয় পার্টির জয়ের সম্ভাবনার কথা বলেছে।

Manual6 Ad Code

 

গত নির্বাচনে কাকে ভোট দিয়েছেন বা দেওয়ার ইচ্ছা ছিল- এই প্রশ্নের উত্তরে ৩৫ শতাংশ মানুষ জানায় তারা বিএনপিকে ভোট দিতে চেয়েছিল। ২৭ শতাংশ জানায়, তারা আওয়ামী লীগকে ভোট দিয়েছে বা দিতে চেয়েছিল। জামায়াতে ইসলামীকে ভোট দিতে চেয়েছিল ৫ শতাংশের বেশি উত্তরদাতা।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code