কানাইঘাটে নেশার টাকা না পেয়ে দাদীকে খুন, ঘাতক গ্রেফতার

প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৬

কানাইঘাটে নেশার টাকা না পেয়ে দাদীকে খুন, ঘাতক গ্রেফতার

Manual8 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাটে নেশার টাকা না পেয়ে আপন দাদীকে ঘুমের মধ্যে খুন করেছে মাদকাসক্ত যুবক। এ ঘটনায় ঘাতক নাতি আব্দুস ছামাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Manual4 Ad Code

 

সোমবার (১২ জানুয়ারি) গভীর রাতের কোনো এসময় উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির কালিনগর ধর্মটিলা গ্রামে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে।

Manual7 Ad Code

 

Manual3 Ad Code

গ্রেপ্তার আব্দুস ছামাদ (২০) ওই গ্রামের আকমল হোসেনের পুত্র।

 

Manual3 Ad Code

খবর পেয়ে মঙ্গলবার (১৩ জানুয়ারি) লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।

 

নিহত আমিরুন বিবি হারি’র মাথায় রক্তাক্ত আঘাত রয়েছে। ঘাতক ধারালো কোন অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করেছে পুলিশ।

 

জানা যায়, ঘাতক আব্দুস ছামাদ দীর্ঘদিন থেকে ইয়াবা আসক্ত ছিল বলে আত্মীয়-স্বজনেরা জানিয়েছেন। তার বাবা স্ত্রীকে নিয়ে বিয়ানীবাজার উপজেলার এক প্রবাসীর বাড়িতে কেয়ারটেকারের কাজ করেন। সোমবার রাতে আব্দুস ছামাদ নেশা করার জন্য দাদীর কাছে টাকা চেয়েছিল। দাদী টাকা না দেওয়ায় সে ক্ষিপ্ত হয়ে ঐ রাতের কোন এক সময় দাদীর বসত ঘরে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় মাথায় ভারী অস্ত্রদিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে।

 

মঙ্গলবার সকালে বাড়ির আশপাশের লোকজন আমিরুন নেছা হারি’র কোন সাড়া শব্দ না পেয়ে বসত ঘরে প্রবেশ করে তার রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে জানালে কানাইঘাট সার্কেলের এএসপি সালমান নুর আলম ও ওসি আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তাৎক্ষণিক পুলিশ এলাকায় অভিযান চালিয়ে হত্যাকান্ডের মুল ঘাতক আব্দুস ছামাদকে গ্রেফতার করে।

 

এ ব্যাপারে কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম জানান, দাদীকে হত্যার ঘটনায় আব্দুস ছামাদকে গ্রেফতার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

প্রতিবেশীদের বরাতে ওসি জানান, আব্দুস ছামাদ নিয়মিত নেশা করত, সে ইয়াবা সেবনে পাশাপাশি মাদকাসক্ত ছিল। সম্প্রতি পরিবারের লোকজন তার এসব কর্মকান্ডে অতিষ্ট হয়ে একবার বাড়ি থেকে ধরে থানায় নিয়ে আসলে তখন ছামাদকে চিকিৎসার জন্য মাদক নিরাময় কেন্দ্রে পাঠানোর পরামর্শ দেয় পুলিশ।

 

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code