তারেক রহমানের আগমন উপলক্ষে সিলেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

প্রকাশিত: ৩:৪০ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৬

তারেক রহমানের আগমন উপলক্ষে সিলেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
আগামী ২২ জানুয়ারি সিলেটের হযরত শাহজালাল (রহ) মাজার জিয়ারতের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একইদিন সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় যোগ দেবেন তিনি। তাঁর আগমন ও নির্ধারিত জনসভাকে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সঙ্গে স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে সমন্বয় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সার্বিক নিরাপত্তা জোরদারে রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৩টায় এসএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ অংশ নেন। এতে সভাপতিত্ব করেন এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।

Manual6 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, কর্মসূচিকে কেন্দ্র করে সভাস্থল ও আশপাশের এলাকায় বহুস্তর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। প্রবেশপথে চেকপোস্ট স্থাপন, মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি, সিসিটিভি নজরদারি, সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের উপস্থিতি এবং দ্রুত প্রতিক্রিয়া দল মোতায়েন থাকবে। পাশাপাশি মহানগরীতে যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ট্রাফিক ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

মতবিনিময় সভায় পুলিশ ছাড়াও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার ও ভিডিপি), কাস্টমস ইন্টেলিজেন্স ও এনফোর্সমেন্ট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও সিকিউরিটি সার্ভিসেস ডিভিশনসহ বিভিন্ন আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় অংশ নেওয়া রাজনৈতিক নেতারা শান্তিপূর্ণ কর্মসূচি বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের সহযোগিতা নিশ্চিত করার কথা জানান। একই সঙ্গে এসএমপি কর্তৃপক্ষ সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে বলে জানায়।

Manual5 Ad Code

এব্যাপারে সিলেট মেট্রোপলিট্রন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম বলেন, নিরাপত্তা নিশ্চিতের জন্য যতটুকু জোরদার করা দরকার ততটুকুই আমরা করবো। আমাদের সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

Manual8 Ad Code

 

(সুরমামেইল/এফএ)


 

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code