এক দিনেই ৭ নির্বাচনি সমাবেশে আসছেন তারেক রহমান

প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৬

এক দিনেই ৭ নির্বাচনি সমাবেশে আসছেন তারেক রহমান

Manual4 Ad Code

মেইল ডেস্ক:
সিলেট শহর থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচার কাজ শুরু করে এক দিনেই ৭টি সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

 

আগামীকাল (বৃহস্পতিবার) বেলা ১১টার দিকে তারেক রহমান নগরীর চৌহাট্টা এলাকার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন। এখান থেকেই আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনি প্রচার শুরু হবে।

 

গুলশানে বিএনপির কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে দলের মুখপাত্র মাহাদী আমীন তারেক রহমানের নির্বাচনি সফরের সূচি তুলে ধরেন।

 

Manual5 Ad Code

নির্বাচনি প্রচারের জন্য তারেক রহমান বিমানে করে বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় সিলেটে পৌঁছাবেন।

 

মাহাদী আমীন নি বলেন, ‘সিলেট থেকে নির্বাচনি প্রচারাভিযান শুরু করতে আজ রাত ৮টা ১৫ মিনিটে বিমান যোগে সিলেটে পৌঁছাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রাতে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করবেন। আগামীকাল সকালে সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে নির্বাচনি সমাবেশে যোগ দেবেন।’

 

সিলেটের জনসভা শেষ করে তারেক রহমান সড়কপথে ঢাকায় ফিরবেন। ফেরার সময় মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় আয়োজিত পৃথক দুটি জনসভায় বক্তব্য রাখবেন।

 

তবে জনসভার আগে সকাল ১০টায় গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে অরাজনৈতিক তরুণের সঙ্গে মতবিনিময় করবেন বিএনপি চেয়ারম্যান।

 

Manual7 Ad Code

এছাড়া সিলেটের সমাবেশ শেষে ঢাকায় ফেরার পথে কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে, নরসিংদীর পৌর এলাকা সংলগ্ন এলাকায় ও নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার রুপগঞ্জের গাউসিয়ায় সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান।

 

মাহাদী আমীন বলেন, ‘এসব সমাবেশে অংশ নিয়ে রাতে গুলশানের বাসায় ফিরবেন বিএনপি চেয়ারম্যান ইনশাল্লাহ।’

 

তিনি বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী ১৬ বছরের দীর্ঘ আন্দোলনে এবং গণঅভ্যুত্থানে বিএনপি ও প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের ছিল অনবদ্য ও অভূতপূর্ব ভূমিকা। তাদের প্রতি ভালোবাসা থেকে বিএনপি চেয়ারম্যান সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতিটি সফরে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ত্যাগী শীর্ষ নেতাদের পর্যাক্রমে সফর সঙ্গী হিসেবে নিয়ে যাবেন এবং দেশের জন্য তাদের যে সংগ্রাম তাকে মূল্যায়িত করবেন।’

 

সিলেট সফরে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে যাচ্ছেন, আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, মামুন হাসান, আবদুল মোনায়েম মুন্না, কাজী রওনুকুল ইসলাম শ্রাবন, ইয়াসীন ফেরদৌস মুরাদ এবং রাকিবুল ইসলাম রাকিবসহ আরো কয়েক নেতা।

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

তিনি বলেন, সিলেটের পর তারেক রহমান পরবর্তী সফর করবেন চট্টগ্রামে। সে বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

 

দীর্ঘ ১৭ বছর তারেক রহমান যুক্তরাজ্যের লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়েছেন। গেল ২৫ ডিসেম্বর তিনি দেশের মাটিতে পা রাখেন। সেদিন সিলেট হয়ে ঢাকায় আসলেও দেখা হয়নি সিলেটবাসীর সঙ্গে। এরআগে তারেক সিলেটে গেছেন ২২ বছর আগে। ওই সময়ে সিলেট জেলা বিএনপির কর্মী সম্মেলনে তিনি যখন যোগ দিয়েছিলেন, তখন তিনি ছিলেন দলের যুগ্ম মহাসচিব।

 

সেই সময়ে জাতীয় সংসদ নির্বাচনের আগে তার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দলের প্রধান হিসেবে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে প্রচার শুরু করতেন।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code