সিলেট ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৬
গোলাপগঞ্জে ১১ দলীয় জোটের পক্ষে নির্বাচনী প্রচারণায় খেলাফত মজলিসের আমির মামুনুল হক। ছবি: সংগৃহীত
গোলাপগঞ্জ প্রতিনিধি:
যারা ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন, তারা দেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে ফ্যাসিবাদের পক্ষে দাঁড়াচ্ছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সিলেট-৬ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মুহাম্মদ সেলিম উদ্দিনের পক্ষে নির্বাচনী প্রচারণার সময় তিনি এ মন্তব্য করেন। সেলিম উদ্দিন জামায়াতে ইসলামীর ঢাকা উত্তরের আমির।
নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক বলেন, আগামী দিনে কেউ যেন দেশের বিরুদ্ধে অবস্থান নিতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।
আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই- বলেন মামুনুল হক। এ সময় ১১ দলীয় জোট ক্ষমতায় আসলে ধর্মীয় সংখ্যালঘুরা আর কখনো নির্যাতনের শিকার হবে না বলে আশ্বস্ত করেন তিনি।
তিনি বলেন, আমাদের জোট জয়ী হলে শ্রমিক, ব্যবসায়ীসহ কোনো মেহনতি মানুষের ওপর খবরদারি থাকবে না। ব্যবসা কিংবা ঘর নির্মাণের জন্য চাঁদা দিতে হবে না।
জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে খেলাফত মজলিসের আমির বলেন, শহীদদের আত্মত্যাগের পরও দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে না পারলে তা হবে বিশ্বাসঘাতকতার শামিল।
চাঁদাবাজ ও জুলুমবাজদের হাতে দেশকে তুলে দেওয়ার ব্যাপারে সতর্ক করে তিনি বলেন, দেশের সব রাজনৈতিক দল ও নেতাদের ভূমিকা জনগণ ইতোমধ্যে দেখে ফেলেছে। চাঁদাবাজি ও গুণ্ডামির রাজনীতিতে মানুষ বিরক্ত। দেশের মানুষ এখন ইসলামভিত্তিক রাজনৈতিক বিকল্প দেখতে চায়।
সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জের বিভিন্ন উপজেলায় ধারাবাহিক নির্বাচনী সমাবেশে যোগ দিতে মঙ্গলবার সকালে হেলিকপ্টারে গোলাপগঞ্জে পৌঁছান মামুনুল হক।
(সুরমামেইল/এআরকে)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি