সৎ ও যোগ্য ব্যক্তিরাই নির্বাচন পরিচালনা করবে: সিলেটে স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৬

সৎ ও যোগ্য ব্যক্তিরাই নির্বাচন পরিচালনা করবে: সিলেটে স্বরাষ্ট্র উপদেষ্টা

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘ভোটের সুষ্ঠু পরিবেশ রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে।’

Manual2 Ad Code

 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনের সঙ্গে যারা জড়িত তাদের মধ্যে আওয়ামী লীগের দোসর বলে কিছু নেই। সবাই সৎ অফিসার ভালো অফিসার। সবাই একটা সুন্দর নির্বাচন উপহার দিতে কাজ করছেন। সৎ ও যোগ্য ব্যক্তিরাই নির্বাচন পরিচালনা করবে।’

 

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সিলেটে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

 

Manual6 Ad Code

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এবার প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে। ড্রোন থাকবে, তবে সব কেন্দ্রে না। এ ছাড়া বডিওর্ন ক্যামেরা থাকবে, থাকবে ডগ স্কোয়াডও। প্রতিটি কেন্দ্রে ১০ জন করে আনসার থাকবে। এর মধ্যে ছয় জন পুরুষ ও চার জন নারী। তাদের মধ্যে আবার তিন জন আর্মড আনসার থাকবে। সেনা, নৌ, বিমান বাহিনী, র‌্যাব, বিজিবি, কোস্টগার্ড ও পুলিশ থেকে থাকবে স্ট্রাইকিং ফোর্স। থাকবে মোবাইল টিমও। এবার প্রস্তুতি খুবই ভালো। কোথাও কোনও ঘাটতি নেই। অন্য যে কোনোবারের তুলনায় এবার ভোটের প্রস্তুতি অনেক ভালো।’

 

Manual7 Ad Code

উপদেষ্টা আরও বলেন, ‘সিলেটের নির্বাচনি প্রস্তুতি প্রত্যাশার চেয়েও ভালো। আমরা যতটুকু  আশা করেছিলাম তার চেয়েও ভালো প্রস্তুতি নিয়েছে সিলেটের প্রশাসন।’

এরআগে বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে সিলেট নগরীর সুবিদবাজারে পিটিআই সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন জাহাঙ্গীর আলম চৌধুরী। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

Manual6 Ad Code

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। পরিচালনা করেন সিলেট বিভাগীয় খান মোহাম্মদ রেজা উন নবী।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code